‘সুপারমডেল জ্যাকসন–কন্যা’

‘সুপারমডেল’ হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেলেন মাইকেল জ্যাকসনের কন্যা প্যারিস। এবার মিলিয়ন ডলারের মডেলিং চুক্তিতে সাক্ষর করেছেন তিনি। বিশ্বের নামী মডেলিং এজেন্সি আইএমজি থেকেই এসেছে এ প্রস্তাব।

১৮ বছর বয়সী এ উঠতি তারকা যেন তার বাবার পথই অনুসরণ করছেন। এর আগে পৃথিবীর নামীদামী অনেক মডেল তারকার প্রতিনিধিত্ব করেছে এই এজেন্সি। সম্প্রতি এক ইনস্টাগ্রাম পোস্টে ফ্যাশন দুনিয়ায় তার এ নতুন যাত্রার কথা নিশ্চিত করেছেন প্যারিস জ্যাকসন, ‘ধন্যবাদ আইএমজি! এটা আমার জন্য সত্যি আনন্দের। আমি সৌভাগ্যবান!’
এদিকে প্যারিসের প্রশংসায় পঞ্চমুখ মডেলিং এজেন্সির প্রেসিডেন্টও। তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু গুজবও সামলাতে হচ্ছে তাকে। এর মাঝে বয়ফ্রেন্ড মাইকেল স্নোডির সাথে সম্পর্ক ভাঙ্গা-গড়া তোঁ আছেই। এবার গ্র্যামি আসরেও গিয়েছিলেন একাই।
কিন্তু সব মিলিয়ে দিন বোধহয় ভালোই যাচ্ছে প্যারিসের। সুদিনের দেখা পেতে শুরু করলেন বুঝি! রিয়েল কুল ন্যাশন।






