চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুন্দর সেলফি’র সাতকাহন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৮ পূর্বাহ্ণ ২৪, আগস্ট ২০১৫
অন্যান্য
A A

বর্তমান সময়ের ট্রেন্ডই হচ্ছে সেলফি। কোথাও খেতে বসেছেন, তো সেলফি। কোথাও ঘুরতে গেছেন, তো সেলফি। হাসছেন, তো সেলফি। আবার কাঁদছেন, তো সেলফি। এত সব মুহূর্তে মুহূর্তে সেলফি তোলার মধ্যেও সবাই চান যেন নিজের সেলফিটা সুন্দর হয়। সেজন্য সেলফি তোলার সময় একটু যত্নবান তো হতেই হবে। জেনে নিন নিজের তোলা সেলফিটা সুন্দর করে তোলার তেমনই কিছু টিপস।

প্রথমত খেয়াল রাখুন সেলফি তোলার সময় হাত যেন না কাঁপে। হাত কাঁপলে আপনার শখের সেলফিটা নষ্ট হয়ে যেতে পারে পুরোপুরি। আবছা একটা সেলফি নিশ্চয়ই আপনি চাননা।

ছবিতে অনেকের মুখের নিচের অংশ বেশ ভারী আসে। আবার অনেকের মুখে বেশি বেশি ভাঁজ দেখা যায়। এই সমস্যা দূর করতে ক্যামেরা কখনোই মুখের নীচে ধরবেন না। অ্যাঙ্গেল ঠিক করে নেওয়াটাও সঠিক সেলফির একটি গুরুত্বপূর্ণ ধাপ।

এরপরই আসে লাইটের ব্যবহার। আলো যেনো কখনোই সরাসরি ক্যামেরার উপর না পড়ে। আবার সরাসরি বিষয়ের উপরও যেনো না পড়ে সেদিকেও নজর রাখুন। এতে ছবি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আলো যেন বিষয়বস্তুর ঠিক পাশেই পড়ে। তাহলে ছবিটা ভালো আসবে।

ছবি তোলার সময় হাসির ক্ষেত্রেও আপনাকে একটুখানি সংযত হতে হবে। যেহেতু কাছ থেকে ছবি তোলা হয় তাই হালকা হাসিই সেলফিতে বেশি ভালো দেখায়। এমন ভাবে হাসুন যেন জিহ্বা দেখা না যায়। তাহলে হাসিটা স্বাভাবিক ও ন্যাচারাল আসবে।

অনেক সময় ছবিতে চোখের মনি সাদা আসে। এই সমস্যা থেকে রেহাই পেতে ছবি তোলার ঠিক আগে একটু উজ্জ্বল আলোতে তাকিয়ে নিন। তাহলে চোখের পিউপিল সঙ্কুচিত হয়ে আসবে, যার ফলে মণি সাদা হওয়ার সমস্যা আর থাকবে না।

Reneta

কোন অ্যাঙ্গেলে দাঁড়ালে ছবি বেশি ভালো আসে সেটা বুঝে নিন। মুখের কোন দিকটা ছবিতে বেশি ভালো আসে সে দিকে লক্ষ রাখুন। হাত কাঁপা রুখতে এবং যে কোনো অ্যাঙ্গেলে ছবি তুলতে সেলফি স্টিক ব্যবহার করতে পারেন।

আর এরপর নানান অ্যাপস তো রয়েছেই। বিভিন্ন এডিটিং অ্যাপের সাহায্যে ছবিতে চোখের লাল ভাব দূর করুন ও কালার টোন বদলে দেখুন ছবিটাই বদলে গেছে।

আপনার যে ছবিটি সবচেয়ে সুন্দর এসেছে, তাতে কীভাবে দাঁড়িয়েছিলেন, মুখভঙ্গি কেমন ছিলো, সেসবই ভালো করে দেখুন এবং সেভাবে ছবি তুলুন।

যেহেতু খুব কাছ থেকে ছবি তুলছেন, সুতরাং খেয়াল রাখবেন মেকআপে যেন বাহুল্য না থাকে। সেটা আরো গভীরভাবে ফুটে উঠবে ছবিতে। চেষ্টা করুন হালকা মেকআপে নিজেকে সাজাতে।

কয়েকজন মিলে ছবি তুলতে গেলে চেষ্টা করুন সবাই একই ধরনের এক্সপ্রেশন দিতে। তাহলেই ছবিটা বেশ প্রাণবন্ত দেখাবে। তবে সেক্ষেত্রে ঠিকঠাক ফ্রেমিংটাও সবচেয়ে বেশি জরুরি।

সবকিছু মিললেই দেখবেন হয়ে উঠেছে সুন্দর সেলফি। সেলফি দেখে মন খারাপ নয় বরং আরো ভালো হয়ে উঠবে মনটা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ছবি তোলাসেলফি
শেয়ারTweetPin

সর্বশেষ

মধুর আমার মায়ের হাসি

মে ১০, ২০২৬

স্লিপে ক্যাচ মিসের কারণে আক্ষেপ সালাউদ্দিনের

মে ৯, ২০২৬

আরও ৫০-৬০ রান করলে ভালো অবস্থানে থাকতাম: সালাউদ্দিন

মে ৯, ২০২৬

রিয়ালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে যা বললেন বার্সা কোচ

মে ৯, ২০২৬

‘সবার কাছে শুধু আমার মেয়ের জন্য দোয়া চাই’

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT