বিনোদন

অনুরোধ করে শাকিবের সঙ্গে সেলফি তোলেন মিষ্টি!

বলছে শাকিবের ঘনিষ্টসূত্র, যে সেলফি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তর্ক-বিতর্ক

শাকিবের সঙ্গে সেলফি তোলেন মিষ্টি, উভয়ই ক্যাপ ও সানগ্লাস পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব খান ও মিষ্টি একসঙ্গে সেলফি তুলছেন, উভয়ই ক্যাপ ও সানগ্লাস পরেছেন, বিমানে বসে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শোবিজে আলোচনায় থাকার এখন শত উপায়! কেউ সিনেমা করেন, কেউ সাক্ষাৎকার দেন, আর কেউ… একটা সেলফিই যথেষ্ট! ঠিক যেমনটা করলেন উঠতি নায়িকা মিষ্টি জান্নাত।

বিমানে সুপারস্টার শাকিব খানের পাশে বসে এক নয়, তিন তিনটি সেলফি তুলে ঝড় তুলেছেন সামাজিক মাধ্যমে! ছবিগুলো রবিবার রাতে নিজের ভেরিফায়েড পেজে পোস্ট করে ক্যাপশনে দিয়েছেন তিনটা লাভ ইমোজি আর দু’টি শব্দ—“লাভ লাভ”। ব্যস! সেই থেকে নেটদুনিয়ায় ট্রাফিক জ্যাম।

ছবিতে মিষ্টির মুখে হাসি, শাকিব খান যথারীতি শান্ত। তবে ভক্তরা অতটা শান্ত থাকতে পারেননি। মন্তব্যের ঘরে উঁকি দিলেই বোঝা যায়—সমালোচনার বন্যা!

মিষ্টির সেলফিতে শাকিবকে দেখার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে তর্ক-বিতর্ক! অবশ্য এর পেছনে কারণ রয়েছে। শাকিব ভক্তরা বলছেন, কয়েকমাস আগেও বিভিন্ন ইন্টারভিউয়ে মিষ্টি জান্নাত ভাইরাল হওয়ার জন্য শাকিবকে জড়িয়ে কৌশলে বিভিন্ন মন্তব্য করতেন। এর ফলে মিষ্টির সেলফিতে শাকিবকে মেনে নিতে পারছে না শাকিব ভক্তরা।

মিষ্টির সেলফিতে শাকিব, এ প্রসঙ্গে জানার চেষ্টা করলে শাকিব খানের ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে, কলকাতা থেকে ‘তাণ্ডব’ সিনেমার ডাবিং শেষে শাকিব খান তার টিম নিয়ে ঢাকায় ফিরছিলেন।

ইমিগ্রেশন শেষে ভিআইপি লাউঞ্জে যাচ্ছিলেন। দূর থেকে শাকিব খানকে দেখে মিষ্টি জান্নাত দৌড়ে আসেন। কথাবার্তা বলেন। এরপর বিমানের ভেতরে শাকিবের সঙ্গে আবার দেখা করেন মিষ্টি জান্নাত। অনুরোধ করেন ছবি তোলার। সেই ছবিই হয়তো ফেসবুকে প্রকাশ করে আলোচনায় থাকতে চাইছেন মিষ্টি জান্নাত।

এ ব্যাপারে মিষ্টি জান্নাতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি। জানা গেছে, মিষ্টি জান্নাত তার মায়ের চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। গতকাল তিনি ঢাকায় ফিরেছেন।

বিষয়:কলকাতা তাণ্ডব বিমান বন্দর মিষ্টি মিষ্টি জান্নাত শাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…