চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রীয় যথাযথ মর্যাদায় সুনামগঞ্জে শায়িত হবেন মুক্তিযোদ্ধা কাঁকন বিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১১ অপরাহ্ণ ২২, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

একাত্তরে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে মৌখিকভাবে বীরপ্রতীক খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা নুরজাহান কাঁকন বিবিকে সুনামগঞ্জের লিয়াকতগঞ্জ বাজারে পারিবারিক কবরস্থানে শেষ নিদ্রায় শায়িত হবেন।

দুপুর আড়াইটায় বাদ যোহর জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

বুধবার রাত সাড়ে ১১ টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান।

একাত্তরের বীরাঙ্গনা ও সম্মুখযোদ্ধা ছিলেন সিলেটের কাঁকন বিবি বীরপ্রতীক। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন নানান অসুখে। রোববার আবারও অসুস্থ হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সোমবার আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সেখানেই বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সংগ্রামী এই বীর মুক্তিযোদ্ধা।

তাঁর মৃত্যুতে শোকে কাতর তার পরিবারের সদস্যরা। মুক্তিযোদ্ধা কাঁকন বিবির মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯৭১ সালে মুক্তিবাহিনীর গুপ্তচর ছিলেন কাঁকন বিবি। জানাজানি হওয়ার পর পাক সেনারা তাকে নিয়ে নির্মম নির্যাতন করে। মুক্তিযোদ্ধার শেষ দিকে তিনি কমপক্ষে ২০টি সম্মুখযুদ্ধে অংশ নিয়েছিলেন বলে জানিয়েছেন সহযোদ্ধারা।

ট্যাগ: কাকন বিবিলিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

খেতাব না পাওয়ার আক্ষেপ নিয়েই চলে গেলেন কাঁকন বিবি

পরবর্তী

বাংলাদেশকে যে কেউ দাবায় রাখতে পারবে না তা আজ প্রমাণ হলো: প্রধানমন্ত্রী

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-বঙ্গবন্ধু-উন্নয়নশীল দেশ-দাবায় রাখতে পারবে না

বাংলাদেশকে যে কেউ দাবায় রাখতে পারবে না তা আজ প্রমাণ হলো: প্রধানমন্ত্রী

এবার মামলার মুখে হার্দিক

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT