চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন মুক্তিযোদ্ধা কাঁকন বিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৪ পূর্বাহ্ণ ২২, মার্চ ২০১৮
- লিড নিউজ, বাংলাদেশ
A A

একাত্তরে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে বীরপ্রতীক খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা নুরজাহান কাঁকন বিবি মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

বুধবার রাত সাড়ে ১১টায় তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কাঁকন বিবি ১৯ মার্চ হাসপাতালে ভর্তি হন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও হৃদরোগে ভুগছিলেন।

সোমবার রাতে অবস্থার অবনতি হলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সেখানেই মৃত্যু হয় তার।

বীর প্রতীক কাঁকন বিবির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

একাধারে মুক্তিযোদ্ধাদের গুপ্তচর ও সশস্ত্র যোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেয়া মুক্তিযুদ্ধের অগ্নিকন্যা কাঁকন বিবি ১৯৭১ সালে তিন দিনের মেয়ে সখিনাকে ঘরে রেখে যুদ্ধে যান। জুন মাসে পাকিস্তানি বাহিনীর কাছে ধরা পড়েন তিনি। ওই সময় বাঙ্কারে আটকে দিনের পর দিন তাকে নির্যাতন করে পাকিস্তানি সেনারা।

Reneta

সেখান থেকে মুক্ত হয়ে সশস্ত্র যুদ্ধে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা কাঁকন বিবি।

১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাকন বিবিলিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

মেসির সঙ্গে নিজের মিল খুঁজে পান বোল্ট

পরবর্তী

কফিনে ফিরছেন আজ তারা তিনজন

পরবর্তী

কফিনে ফিরছেন আজ তারা তিনজন

facebook

ক্যামব্রিজ অ্যানালাইটিকা কেলেঙ্কোরিতে জাকারবার্গের ভুল স্বীকার

সর্বশেষ

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত

জুলাই ২০, ২০২৬
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT