জনপদ

সুনামগঞ্জে রাঙ্গার কুশপুত্তলিকা দাহ

সুনামগঞ্জে রাঙ্গার কুশপুত্তলিকা দাহ

স্বৈরাচারবিরোধী আন্দোলনের কিংবদন্তি শহীদ নূর হোসেনকে নিয়ে কটূক্তিকারী জাতীয় পার্টির মহাসবিচ মশিউর রহমান রাঙ্গার কুশপুত্তলিকা দাহ করেছেন সুনামগঞ্জের সংস্কৃতিকর্মীরা।

বৃহষ্পতিবার দুপুর দেড়টায় শহরের ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত কুশপুত্তলিকা দাহ কর্মসূচিতে প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় কর্মসূচিতে বক্তব্য দেন কবি ইকবাল কাগজী, কবি ও আইনজীবী রুহুল তুহিন, মুক্তিযোদ্ধা সন্তান কবি ইয়াকুব বখত বহলুল, সাংবাদিক শামস শামীম, মুক্তিযোদ্ধা যুবকমা-ের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ, স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্র নেতা মোশারফ হোসেন, সাংবাদিক বিশ্বজিৎ সেন পাপন, সাবেক ছাত্র নেতা টিটো দাস, একে কুদরত পাশা, সাংবাদিক শহিদনূর আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, শুধু দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনাই নয়, মশিউর রহমান রাঙ্গাকে আইনীভাবে শাস্তি দিতে হবে। যাতে আগামীতে এভাবে জাতীয় বীরদের নিয়ে কেউ কটুক্তি করতে না পারে। বক্তারা মশিউর রহমান রাঙ্গাকে জাতীয় সংসদের হুইপ থেকে অপসারনের দাবিও জানান।

বিষয়:মশিউর রহমান রাঙ্গা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…