সরকার গণমুখী বাজেট দিতে চেষ্টা করেছে: রাঙ্গা
রাঙ্গা সরকারের বাজেটের বিষয়ে বক্তব্য দিচ্ছেন একজন ব্যক্তি, পটভূমিতে পর্দা।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা বলেছেন, বর্তমান ভিন্ন পরিস্থিতিতে সরকার গণমুখী বাজেট দিতে চেষ্টা করেছে। যেসব মন্ত্রণালয়ে বেশি বরাদ্দ দেয়া দরকার তা দেয়া হয়েছে। বাজেটের জন্য টাকা আহরণ করা কষ্ট সাধ্য হয়ে পড়বে। কারণ, গত বছরও তারা যে বাজেট দিয়েছিলো তা পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি। এবার বাজেট বাস্তবায়ন করতে না পারলে সরকারকে আরো কষ্ট করতে হবে। যদি বাস্তবায়ন করতে পারে তাহলে এটি গণমুখী বাজেট হবে। বর্তমান পরিস্থিতির কারণে স্বাস্থ্যখাতে বরাদ্দ যথার্থ হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






