রাঙ্গাকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি

নেতা রাঙ্গা জাতীয় পার্টি থেকে অব্যাহতি ঘোষণা করে সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদ থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেয়া হয়েছে।
বুধবার তাকে অব্যাহতি দেয়ার কথা জানানো হয় দলটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে। সেখানে দলের যুগ্ম-দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সাক্ষর রয়েছে।
সেখানে বলা হয়েছে: জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের দলীয় গঠনতন্ত্র প্রদত্ত ক্ষমতাবলে পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদ-পদবি থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি প্রদান করেছেন। ইতোমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে।
রাঙ্গা ২০১৮ সালের ৩ ডিসেম্বর থেকে ২০২০ সালের ২৬ জুলাই পর্যন্ত জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছিলেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






