চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুচরিতার সঙ্গে অসদাচরণ: নির্মাতা বললেন ‘আমিই ভিক্টিম’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

এক সময়ের আলোচিত চিত্রনায়িকা সুচরিতার সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে নির্মাতা রফিক শিকদারের বিরুদ্ধে। সিনিয়র শিল্পীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার দায়ে প্রাথমিকভাবে এই নির্মাতাকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে শিল্পী সমিতি।

চ্যানেল আই অনলাইনকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, আমাদের সিনিয়র অভিনেত্রী সুচরিতা আপাকে লাঞ্চিত করেছেন রফিক শিকদার। এরআগেও এই নির্মাতার বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। কিন্তু এবারই আমরা তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। সেই পরিপ্রেক্ষিতে শিল্পী সমিতির সদস্য যারা আছেন, সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে যেনো তারা রফিক শিকদারকে বয়কট করেন। তার ছবির শুটিং কিংবা ডাবিংয়ে যেনো কেউ অংশ না নেন।

জায়েদ খান জানান, যেহেতু রফিক শিকদার পরিচালক সমিতির একজন সদস্য, তাই তার বিরুদ্ধে আমরা পরিচালক সমিতির কাছে লিখিত অভিযোগ দিয়েছি। আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়েছি, এখন বাকিটা পরিচালক সমিতি দেখবে। শিল্পীদের সাথে নির্মাতার অসদাচরণ কিংবা অসৌজন্যমূলক আচরণ কোনোভাবেই কাম্য নয়, আর সেই জায়গায় সুচরিতা আপাতো আমাদের ইন্ডাস্ট্রির একজন সিনিয়র শিল্পী!

রফিক শিকদারের বিরুদ্ধে অভিযোগ, সোমবার (১৩ জানুয়ারি) পাবনার শাহজাদপুরে ‘বসন্ত বিকেল’ নামের একটি ছবির শুটিং স্পটে অভিনেত্রী সুচরিতাকে সারাদিন বসিয়ে রাখেন। সারাদিন অপেক্ষায় থাকার পর বিকেলে রফিক শিকদারের কাছে বসিয়ে রাখার কারণ জানতে চান এ অভিনেত্রী। এ সময় নির্মাতা উত্তেজিত হয়ে পড়েন। দুজনের বাকবিতণ্ডার এক পর্যায়ে সুচরিতাকে মারতে উদ্ধত হন নির্মাতা। এ অবস্থার পর শুটিংস্পট ছেড়ে সোজা ঢাকায় চলে আসেন সুচরিতা।

ঢাকা ফিরেই পুরো বিষয়টি লিখিতভাবে চলচ্চিত্র শিল্পী সমিতিতে অভিযোগ করেন এই অভিনেত্রী। এর পরিপ্রেক্ষিতে শিল্পী সমিতি পরিচালক রফিককে বয়কট করার সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে চ্যানেল আই অনলাইনকে অভিনেত্রী সুচরিতা জানান, রফিক শিকদার কি অনেক বড় নির্মাতা? সে কে? সে যে আচরণ আমার সাথে করেছে সেটা বলার মতোন না। একেবারে বিচ্ছিরি কাণ্ড! বৃহস্পতিবার বিকেলে পরিচালক সমিতি সভা ডেকেছে, সেখানে উপস্থিত হলে সেদিন কী ঘটেছিলো তা জানতে পারবেন!

এদিকে সংবাদ মাধ্যমে বিষয়টি যেভাবে আসছে, শুটিংস্পটে মোটেও এমন কিছু ঘটেনি বলে জানান অভিযুক্ত নির্মাতা রফিক। আত্মপক্ষ সমর্থন করে এই নির্মাতা নিজেকেই ‘ভিক্টিম’ বলে দাবি করেন। রফিক শিকদার বলেন, সুচরিতা আপাকে আমি বড় বোনের মতো জানি। সেদিন উনি আমাকে অকারণেই গালমন্দ করছিলেন, তখন আমি ‘শাউট’ করি। ঘটনা এতোটুকুই।

শিল্পী সমিতির বয়কটের সিদ্ধান্তকে গায়ে মাখছেন না নির্মাতা। জানালেন, এমন সিদ্ধান্তে তো ক্ষতিগ্রস্ত হবে একজন প্রযোজক। তিনি নিশ্চয় চাইবেন না, তার ছবিটি লোকসান করুক। আমরা প্রযোজক সমিতিকেও বিষয়টি জানিয়েছি। বৃহস্পতিবারে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

রফিক শিকদারের বিরুদ্ধে পরিচালক সমিতিতে অভিযোগপত্র পাঠিয়েছে শিল্পী সমিতি। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সব পক্ষকে নিয়ে বসবেন বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। তিনি বলেন, রফিক শিকদারের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সবাইকে নিয়ে আমরা বসবো। সেদিন শুটিংস্পটে কী ঘটেছিলো, সেটা খতিয়ে দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ: গুলজারজায়েদ খানপরিচালক সমিতিবয়কটমুশফিকুর রহমান গুলজাররফিক শিকদারলিড বিনোদনশুটিংসুচরিতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বার্গার কিং রেস্তোরাঁয় খণ্ডকালীন চাকরির প্রস্তাব পেলেন প্রিন্স হ্যারি

পরবর্তী

শাহবাগ থেকে অবরোধ তুলে সরে গেছে শিক্ষার্থীরা

পরবর্তী

শাহবাগ থেকে অবরোধ তুলে সরে গেছে শিক্ষার্থীরা

পাকিস্তান সফর নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

সর্বশেষ

আবারও বন্যার শঙ্কা নেপালে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT