বিনোদন

সীমানা ছাড়িয়ে শাকিব

সীমানা ছাড়িয়ে শাকিব

দেশের সীমানা ছাড়িয়ে ঢালিউড কিং খান শাকিব খানের ‘শিকারী’ সিমেনা এবার ৪ দেশে মুক্তি পাবে। আগামী ১২ আগস্ট ভারতসহ ৪ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিব-শ্রাবন্তী অভিনীত সুপারহিট সিনেমা ‘শিকারী’।

যৌথ প্রযোজনার সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো শাকিব খানের বাণিজ্যিক সিনেমা দেশের বাইরে প্রদর্শিত হচ্ছে।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ বিশ্বের বিভিন্ন দেশে বাঙালিদের কথা চিন্তা করেই ‘শিকারী’ ছবিটি মুক্তি দেয়ার সিধান্ত নিয়েছে। এছাড়া এ ছবিটি নিয়ে দর্শকদের মধ্যেও বেশ আগ্রহ রয়েছে।

প্রযোজনা সংস্থা জাজ তাদের অফিসিয়াল পেজে জানিয়েছেন, আগামী ১২ আগস্ট ভারত ছাড়াও কানাডা, ফ্রান্স ও আরেমিকায় মুক্তি পাচ্ছে ছবিটি।সীমানা ছাড়িয়ে শাকিব

ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন জয়দেব ও জাকির হোসেন সীমান্ত। এতে শাকিব-শ্রাবন্তী ছাড়া আরো অভিনয় করছেন বাংলাদেশের অমিত হাসান, রেবেকা, শিবা সানু, সুব্রত ও কলকাতার সব্যসাচী চক্রবর্তী, রুদ্র প্রতাপ, সুপ্রিয় দত্ত, লিলি চক্রবর্তী, খরাজ মুখার্জি, রাহুল প্রমুখ।

এদিকে এ ছবির প্রচারণার জন্য বর্তমানে শাকিব খান অবস্থান করছেন ভারতে। সেখানকার প্রত্যন্ত অঞ্চলসহ টেলিভিশন, পত্রিকায় শাকিব খান অংশ নিচ্ছেন এসকে মুভিজের বিভিন্ন আয়োজনে।

বিষয়:ঢালিউড শাকিব খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…