বিনোদন

সিসিইউতে ‘রূপবান’ খ্যাত সুজাতা, দুই দিনের পর্যবেক্ষণ

সুজাতা এর পুরনো ও নতুন ছবি, সিসিইউতে দুই দিনের পর্যবেক্ষণে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ছবি পুরনো, দ্বিতীয় ছবি নতুন, সুজাতা সিসিইউতে দুই দিনের পর্যবেক্ষণে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সুস্থই ছিলেন, শারীরিক কোনো সমস্যা ছিলো না। কিন্তু বুধবার সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রূপবান খ্যাত কিংবদন্তী অভিনেত্রী সুজাতা। তড়িঘড়ি করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এখন তিনি সিসিইউতে আছেন।

এমনটাই চ্যানেল আই অনলাইনকে জানালেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

শিল্পী সমিতির এই নেতা বলেন, শারীরিকভাবে সুজাতা আপা সুস্থ ছিলেন। বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হন। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁকে সিসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকরা তাঁকে দুই দিনের পর্যবেক্ষণে রেখেছেন। এরপর তাঁর শারীরিক অবস্থা দেখে সে অনুযায়ি চিকিৎসার ব্যবস্থা নিবেন।

ষাটের দশকের সাড়া জাগানো নায়িকা সুজাতা। তাঁর অভিনীত ‘রূপবান’ চলচ্চিত্রটি সে সময়ে ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। শুধু তাই নয়, সেই ছবির জনপ্রিয়তার উপর ভিত্তি করে আজও বাংলা সিনেমাপ্রেমীদের কাছে তিনি রূপবান হয়েই আছেন। রূপবান ছাড়াও তাঁর উল্লেখযোগ্য ছবিগুলো হলো ধারাপাত, ডাক বাবু, মধুমালা, জরিনা সুন্দরী, অপরাজেয়, আগুন নিয়ে খেলা, কাঞ্চনমালা, আলিবাবা, বেঈমান, অনেক প্রেম অনেক জ্বালা, প্রতিনিধি ইত্যাদি।

১৯৭৭ সালে সুজাতা নায়িকা হিসেবে সর্বশেষ রহিম নেওয়াজ পরিচালিত ‘রাতের কলি’ চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর ছোট পর্দায়ও অভিনয় করতে দেখা যায় তাঁকে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য আজীবন সম্মাননা পেয়েছেন তিনি।

১৯৭৮ সালের পর প্রায় একযুগ অভিনয় থেকে দূরে থাকলেও বর্তমানে তিনি টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করছেন।

বিষয়:অভিনেত্রী রূপবান সিসিইউ সুজাতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…