রাজনীতি

সিটি নির্বাচন: সিলেটে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা

সিটি নির্বাচন: সিলেটে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন করতে প্রস্তুতি চলছে। ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন রিটার্নিং অফিসার।

ব্যালট পেপার, ভোট বাক্স এবং নির্বাচন পরিচালনার সরঞ্জামাদি নিতে রোববার সকাল থেকেই সিলেটের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে আসেন প্রিজাইডিং অফিসার সহ আইন-শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যরা। বেলা ১২ টার পর থেকে সেসব দেওয়া শুরু হয়।

সিলেট সিটি নির্বাচন নিয়ে, সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিটার্নিং অফিসার, মো: আলীমুজ্জামান।

তিনি বলেন, সিলেট সিটি নির্বাচন সুষ্ঠু করতে নেওয়া হয়েছে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

তবে রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে নির্বাচনের পরিবশে নিয়ে অভিযোগ করেছেন বিএনপি‘র মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।

বিষয়:সিটি নির্বাচন সিলেট সিটি নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…