চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিটি নির্বাচনে লড়বেন সেলিনা হায়াৎ আইভী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ণ ০৪, জুন ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A

প্রায় ১৩ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। মুক্তির পর তার আইনজীবী জানিয়েছেন, আইনি লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি আগামী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে সেলিনা হায়াৎ আইভীর।

বুধবার রাত ১০টা ৮ মিনিটে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান আইভী। কারাগারের জেলার শিরিন আক্তার বলেন, বিভিন্ন মামলায় জামিনসংক্রান্ত কাগজপত্র যাচাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়। তার বিরুদ্ধে থাকা ১২টি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগ বহাল রাখায় মুক্তিতে আর কোনো বাধা ছিল না।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) জান্নাত উল ফরহাদ বলেন, হাইকোর্ট ও সংশ্লিষ্ট আদালতের আদেশ পাওয়ার পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আইভীকে মুক্তি দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে অন্য কোনো আটকাদেশ ছিল না।

কারা সূত্র জানায়, ২০২৫ সালের ৯ মে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার বাসা থেকে গ্রেপ্তারের পর তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মুক্তির সময় কারাগার ফটকে তার স্বজন ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। তবে কারাগার থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, তার মক্কেলের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো ভিত্তিহীন। হাইকোর্টের জামিনাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলেও আপিল বিভাগ তা বহাল রাখায় মুক্তির পথ সুগম হয়। তিনি বলেন, আইভী আইনি লড়াই চালিয়ে যাবেন। পাশাপাশি আগামী সিটি করপোরেশন নির্বাচনেও অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তার।

Reneta

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলায় আইভীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এসব মামলার বিভিন্ন পর্যায়ে হাইকোর্টের দেওয়া জামিন পরে আপিল বিভাগ বহাল রাখে।

সেলিনা হায়াৎ আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনে মেয়র নির্বাচিত হন। বর্তমানে তিনি কার্যক্রম নিষিদ্ধ থাকা নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতির দায়িত্বে রয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইভীআওয়ামী লীগআপিল বিভাগকারামুক্তিকাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারজামিননারায়ণগঞ্জনারায়ণগঞ্জ রাজনীতিনারায়ণগঞ্জ সিটি করপোরেশননারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচননারায়ণগঞ্জ সিটি নির্বাচনবাংলাদেশ রাজনীতিবৈষম্যবিরোধী আন্দোলনমেয়র আইভীসিটি নির্বাচনসেলিনা হায়াৎ আইভীস্থানীয় সরকার নির্বাচনহত্যা মামলাহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

সিটি নির্বাচনে লড়বেন সেলিনা হায়াৎ আইভী

জুন ৪, ২০২৬

শিশু রামিসা হত্যা মামলার রায় ঘোষণা ৭ জুন

জুন ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু

জুন ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি আবাসিক প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

জুন ৪, ২০২৬

বিশ্বকাপের ম্যাচে পানির বোতল নিয়ে প্রবেশ নিষিদ্ধ করল ফিফা

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT