জনপদ

সিলেটে রাস্তার নামকরণ নিয়ে সংঘর্ষ, আহত ১৫

সিলেটে রাস্তার নামকরণ নিয়ে সংঘর্ষ, আহত ১৫

সিলেটের দক্ষিণ সুরমায় রাস্তার নামকরণ নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার বেলা ২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দক্ষিণ সুরমার একটি রাস্তা নিয়ে লাউয়াই ও খোজারখলা গ্রামের মধ্যে বেশ কিছু দিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি খোজারখলা গ্রামবাসী নিজেদের গ্রামের নামে রাস্তার নামকরণ করে একটি সাইনবোর্ড লাগিয়ে দেন। লাউয়াই গ্রামবাসী আজ জুমার নামাজের পর এই সাইনবোর্ডটি তুলে ফেললে উভয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষে বেশ কয়েকজন আহত হন।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো থেমে থেমে সংঘর্ষ চলছে।

বিষয়:সংঘর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…