সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালানোর জন্য এবার যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সাথে যোগ দেবে ব্রিটেন। হাউস অব কমন্সে দেওয়া ভাষণে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ব্রিটেনের ‘জাতীয় স্বার্থে’ই সিরিয়া অভিযানে যোগ দেবেন তারা।
সেই সাথে সিরিয়া সংকট সমাধানে নিজের পরিকল্পনাও চূড়ান্ত করেছেন ক্যামেরন। এ পরিকল্পনা নিয়ে ব্রিটিশ এমপিরা আলোচনার সুযোগ পাবেন।
তবে এ বিষয়ে পার্লামেন্টের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে ক্যামেরনকে।







