আন্তর্জাতিক

মন্ত্রিসভায় যোগ দিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন

আবার রাজনীতিতে ফিরলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, মন্ত্রিসভায় যোগদান. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রিসভায় যোগ দেওয়া ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ছবি, তিনি একটি গা dark ় ব্লেজার পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যোগ দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। যুক্তরাজ্যের মন্ত্রিসভায় তার যোগদানকে বড় ধরণের রাজনৈতিক প্রত্যাবর্তন হিসেবে দেখা হচ্ছে।

এনডিটিভি জানিয়েছে, (১৩ নভেম্বর) সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রধানমন্ত্রী দেশটির সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যুক্তরাজ্যের মন্ত্রিসভায় নিয়োগ দিয়েছেন।

ডেভিড ক্যামেরন ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ব্রেক্সিট ইস্যুতে গণভোটে হেরে গেলে প্রধানমন্ত্রী পদের পাশাপাশি সংসদ সদস্য পদও ছেড়ে দেন তিনি।

ফিলিস্তিনিদের সমর্থনে  যুক্তরাজ্যে আন্দোলনকারীদের সমালোচনা করে সম্প্রতি কলাম লেখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান।  এতে ব্যাপক সমালোচনার মুখে পড়ে ঋষি সুনাক সরকার। পরে ব্র্যাভারম্যানকে বরখাস্ত করে তার পদে নিয়োগ  দেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলিকে। তার পদে স্থলাভিষিক্ত হয়েছেন ডেভিড ক্যামেরন।

বিষয়:ঋষি সুনাক ডেভিড ক্যামেরন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…