সিরিয়ার ইদলিবে একটি প্রসূতি হাসপাতালে বোমার হামলায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছে। ওই হাসপাতালটি আশেপাশের এলাকায় সবচেয়ে থেকে বড় হাসপাতাল। এটির পরিচালনার দায়িত্বে ছিল ‘সেভ দি চিলড্রেন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
প্রতিদিন প্রায় ৭০০ বাচ্চা জন্ম নেয় এই হাসপাতালে। এখানে চিকিৎসা নেওয়াদের ৬১ শতাংশ নারী এবং শিশুদের সংখ্যা ৩৯ শতাংশ। সিরিয়া না রাশিয়ার যুদ্ধ বিমান এই হামলা চালিয়েছে, সেটা এখনও পরিস্কার নয়।
তবে মার্কিন গোয়েন্দা দফতর অনেকদিন আগেই জানিয়েছিল, এই হাসপাতালে ঘাঁটি গেড়ে রয়েছে জঙ্গিরা। হাসপাতাল হওয়ার জন্যই নাকি এতদিন সেখানে হামলা চালায়নি যৌথ সেনা।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ফর সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, হাসপাতালের মূল ফটকের সামনে বোমার বিস্ফোরণ হয়। এতে ক্ষতি হয়েছে একটি নিরাপত্তা ঘাঁটিরও।
অন্যদিকে, উত্তর সিরিয়ার প্রত্যন্ত গ্রাম মানজাবিতে ঘটেছে গণহত্যার ঘটনা। সিরিয়ার সংবাদ সংস্থা জানিয়েছে, আমেরিকা ও রাশিয়ার জঙ্গি দমন অভিযানে প্রাণ গেছে সিরিয়ার ২৪ সাধারণ মানুষের।
কিন্তু আমেরিকার দাবি, কেউ মারা যায়নি সেখানে, শুধু জঙ্গি ঘাঁটি আই এস দখল মুক্ত করা হয়েছে।







