আন্তর্জাতিক

সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলা, ১৩ সেনাসহ নিহত ২৪

সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলা,  ১৩ সেনাসহ নিহত ২৪

সিরিয়ার হোমস শহরের একটি নিরাপত্তা চৌকিতে দুটি আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা সদস্যসহ কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে।

শহরের আল-জাহরা এলাকায় চালানো ওই হামলায় আহত হয়েছে আরও শতাধিক। আইএস এ হামলার দায় স্বীকার করেছে।

ওদিকে জাতিসংঘের মধ্যস্থতায় শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় সিরিয়া নিয়ে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে সরকার ও বিরোধীরা। প্রাথমিকভাবে ছয় মাস আলোচনা চলবে।

আলোচনায় যুদ্ধবিরতির প্রস্তাবসহ একটি অন্তর্বতীকালীন সরকার প্রতিষ্ঠা, সংবিধান প্রণয়ন ও নতুন নির্বাচনের ওপর গুরুত্ব দেওয়া হবে।

তবে ক্ষমতাসীন আসাদ সরকার ও রাশিয়া যদি বিমান হামলা বন্ধ না করে, তাহলে আলোচনায় না বসার হুমকি দিয়েছে বিরোধীরা।

বিষয়:সিরিয়া সিরিয়া-রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…