সিনেমায় প্যারিস জ্যাকসন!

আলী ফজল ও প্যারিস
‘সুপার মডেলের’ তকমা গায়ে নিয়ে বেশ এগিয়ে যাচ্ছেন মাইকেল জ্যাকসনের কন্যা প্যারিস জ্যাকসন। এবার একটু নতুন ভাবেই হাজির হচ্ছেন তিনি। বিশ্বের নামী সব ব্র্যান্ডের মডেল হিসেবে পরিচিতির পাল্লাটা তাই খানিকটা ভারি হচ্ছে প্যারিসের। এবার তিনি নাম লেখাতে যাচ্ছেন সিনেমায়। অপরিচিত মুখ হলেও আলী ফজলের উপস্থিতি বলে দিচ্ছে, ঘটনা অন্য দিকে মোড় নিচ্ছে। ছবির ব্যাপারে ভারতীয় অভিনেতা আলী ফজলের সঙ্গে নিউইয়র্কে কথাও হয়েছে তার।
মূলত বলিউডের একটি মিউজিক্যাল অবলম্বনে নির্মিত হবে এ ইংরেজি ছবিটি। তাতে হলিউডের একজন অভিনেতাও থাকছেন। একটি সূত্র থেকে জানা গেছে, ছবির কাহিনী আবর্তিত হয়েছে এক দম্পত্তিকে ঘিরে।
এরই মধ্যে ছবির প্রস্তুতি বেশ ভালোই এগিয়েছে বলে জানা গেছে। শুটিং শুরু হবে এ মাসের শেষ নাগাদ। এদিকে প্যারিসের সঙ্গে দেখা করে আলীকে আবার ছুটতে হচ্ছে লন্ডনে। সেখানে একটি ইংরেজি ছবিতে কাজ করছেন তিনি। ছবির কিছু কাজ এখনো বাকি আছে তার। টাইমস অব ইন্ডিয়া।






