চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেপর্দায় অটল বিহারী বাজপেয়ীর জীবনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৯ অপরাহ্ন ২৮, আগস্ট ২০১৯
বিনোদন
A A

বড় পর্দায় দেখা যাবে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবন। উল্লেখ এনপির লেখা ‘আনফোল্ড বাজপেয়ী’ অবলম্বনে তৈরি করা হবে এই সিনেমা।

আমাশ ফিল্মের মালিক শিভা শর্মা এবং জিশান আহমেদ ইতোমধ্যেই ‘আনফোল্ড বাজপেয়ী’ বইটির সত্ত্ব কিনে নিয়েছেন। ছবিতে বাজপেয়ীর ছোটবেলা, কলেজ জীবন এবং একজন রাজনীতিবিদ হয়ে ওঠার নানা অজানা কাহিনী দেখানো হবে।

শিভা শর্মা বলেন, ‘ছবিটি নিয়ে আমার উচ্চাকাঙ্ক্ষা আছে এবং এই বাজপেয়ীর জীবনকে বড় পর্দায় তুলে ধরার সুযোগ পেয়ে গৌরব বোধ করছি। আমি মনে করি অনেকেই অটল বিহারী বাজপেয়ীর জীবন সম্পর্কে জানেন না।’ এই বই পড়ার সময়ে আমি নিজেও অনেক কিছু জেনেছি তার সম্পর্কে।’

জিশান আহমেদ জানান, ছবির স্ক্রিপ্ট ইতোমধ্যেই প্রস্তুত করা শুরু হয়েছে। স্ক্রিপ্ট তৈরি করা শেষ হয়ে গেলে পরিচালক এবং অভিনয়শিল্পীদের নির্বাচন করা হবে। ছবির সম্ভাব্য নাম ‘দ্য আনটোল্ড বাজপেয়ী।’ ছবিটি কবে মুক্তি পাবে সেই বিষয়ে কিছু জানানো হয়নি।

অটল বিহারী বাজপেয়ী ১৯৯৬ সালে প্রথমবারের মতো মাত্র ১৩ দিনের জন্য প্রধানমন্ত্রী হন। এরপর ১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন বাজপেয়ী। ভারতীয় জনতা পার্টির নেতা হিসেবে এবং ভারতীয় জাতীয় কংগ্রেস এর বাইরে থেকে তিনিই প্রথম ব্যক্তি যিনি একদম পূর্ণ মেয়াদে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

১৬আগস্ট, ২০১৮ দিল্লীর এইমসে বার্ধক্যজনিত কারণে মারা যান অটল বিহারী বাজপেয়ী। -দ্য হিন্দু

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অটল বিহারী বাজপেয়ীবলিউডবিজেপিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বেকারত্ব মোকাবেলায় প্রাণিসম্পদ খাতকে কাজে লাগাতে উদ্যোগ নিয়েছে সরকার’

এপ্রিল ১৬, ২০২৬

রামুতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

এপ্রিল ১৬, ২০২৬

আমরা সিন্ডিকেট ব্রেক করতে চাই: সাব্বির হাসান নাসির

এপ্রিল ১৬, ২০২৬

সাবেক ও বর্তমান অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ দিচ্ছে বিসিবি

এপ্রিল ১৬, ২০২৬

বিচারপ্রার্থী মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT