বাংলাদেশ

সিনিয়র সাংবাদিক খোন্দকার ফজলুর রহমান আর নেই

সিনিয়র সাংবাদিক খোন্দকার ফজলুর রহমানের ছবি, পলকা চুল ও চশমা পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনিয়র সাংবাদিক খোন্দকার ফজলুর রহমানের ছবি, পলকা চুল ও চশমা পরা, বাংলাদেশের একজন প্রবীণ সাংবাদিক।. Channel i News – চ্যানেল আই নিউজ

খ্যাতিমান সাংবাদিক, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও ডেইলি অবজারভারের যুগ্ম বার্তা সম্পাদক খোন্দকার ফজলুর রহমান ফিউরি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর।

শনিবার দুপুর আড়াইটায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীর্ঘদিন তিনি শ্বাসনালীর ক্যানসারে ভুগছিলেন।

সত্তরের দশকে দি বাংলাদেশ অবজারভারে সাংবাদিকতা শুরু করেন খোন্দকার ফজলুর রহমান। কয়েক বছর ধরে ডেইলি অবজারভারে কাজ করছিলেন। কিছুদিন বার্তা সংস্থা ইউএনবিতে কাজ করেন তিনি।

তার পরিবারে স্ত্রী, এক ছেলে রয়েছে। তার উল্লেখযোগ্য প্রকাশনা হলো, সমকালীন প্রেমের গল্প (সম্পাদনা), সত্তর দশকে প্রায় দুই’শ ছোটগল্প, উপন্যাস, কবিতা ও অন্যান্য রচনা।

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নিজ গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিষয়:মৃত্যুসাংবাদিকসিনিয়র সাংবাদিক
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…