আন্তর্জাতিক

সিডনিতে পুলিশ সদর দফতরের সামনে গুলিতে নিহত ২

সিডনিতে পুলিশ সদর দফতরের সামনে গুলিতে নিহত ২

অস্ট্রেলিয়ার সিডনিতে পুলিশ সদর দফতরের সামনে বন্দুকধারীদের গুলিতে অন্তত দুইজন নিহত হয়েছে। শুক্রবার নিউ সাউথ ওয়েলস রাজ্যের পশ্চিম সিডনিতে এই ঘটনা ঘটে। দুইজন নিহতের খবর নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ান পুলিশ।

পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে  জানানো হয়, একজন পুলিশ কর্মকর্তার সামনেই এই গুলি ঘটনা ঘটেছে। তবে হত্যাকারীর পরিচয় এখনো পর্যন্ত নিশ্চিত করা যায়নি।

পুলিশ বিল্ডিংয়ের বিপরীতে আরেকটি বিল্ডিংয়ে বসবাস করা বিজয় দান্তু নামে একজন এবিসিকে(অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন) জানিয়েছেন, তিনি একাধিক গুলির শব্দ শুনেছেন।

সদরদফতরের সামনে এই ধরনের ঘটনা কিভাবে ঘটলো তা তদন্ত করবে পুলিশের একটি বিশেষ দল।

বিষয়:যুক্তরাষ্ট্র-স্কুলে গুলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…