চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের জীবন দিয়ে বন্ধুদের বাঁচালেন কলোরাডো’র শিক্ষার্থী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ০৯, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
কলোরাডো-স্কুলে হামলা-কেনড্রিক ক্যাস্টিলো

নিহত কেনড্রিক ক্যাস্টিলো

সহপাঠী আগ্নেয়াস্ত্র বের করে বাকিদের দিকে তাক করছে, চোখের সামনে তা দেখে সহ্য করতে পারেননি কেনড্রিক ক্যাস্টিলো। আশপাশে ঘিরে থাকা নিজের পরিবারের মতো বন্ধুরা সবাই প্রাণের ঝুঁকিতে।

সেই বন্ধুদের বাঁচাতে তাই সাতপাঁচ না ভেবে বন্দুকধারীর ওপর ঝাঁপিয়ে পড়েন স্টেম স্কুল হাইল্যান্ডস র‌্যাঞ্চের এই শিক্ষার্থী, যেন বাকিরা পালিয়ে যাওয়ার যথেষ্ট সময় পায়। সেই ধস্তাধস্তির এক পর্যায়ে গুলি লেগে মারা যান কেনড্রিক।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের ওই স্কুলে দুই বন্দুকধারীর হামলার ঘটনার পর কেনড্রিকের কয়েকজন সহপাঠী এ কথা জানান।

১৮ বছর বয়সী কেনড্রিকের বাবা জন ক্যাস্টিলো গণমাধ্যমকে বলেন, ‘আমি জানি আসলেই এমনটা ঘটেছে। কারণ ওর এই সাহসিকতার কারণেই বাকিরা আজ বেঁচে আছে এবং আমি ঈশ্বরকে সেজন্য ধন্যবাদ জানাই। আমি ওকে ভালোবাসি। সে একজন বীর এবং চিরকাল তাই থাকবে। ও মানুষকে ভীষণ ভালোবাসত।’

সহপাঠীদের সঙ্গে কেনড্রিক মঙ্গলবার ব্রিটিশ সাহিত্যের ক্লাসে ‘দ্য প্রিন্সেস ব্রাইড’ চলচ্চিত্রটি দেখার সময় হঠাৎই সহপাঠীদের একজন অস্ত্র বের করে চিৎকার করে সবাইকে নড়াচড়া করতে নিষেধ করে। ঠিক ওই সময় বন্দুকধারীর ওপর ঝাঁপিয়ে পড়েন কেনড্রিক। তার সঙ্গে আরও তিনজন শিক্ষার্থী বন্দুকধারীকে ধরে আটকে রাখার চেষ্টা করে যেন বাকিরা ক্লাস থেকে ততক্ষণে বেরিয়ে যেতে পারে।কলোরাডো-স্কুলে হামলা-কেনড্রিক ক্যাস্টিলো

কেনড্রিক ক্যাস্টিলো ছিলেন বাবা-মায়ের একমাত্র সন্তান। কিন্তু সেই ছোটবেলা থেকেই এই সহপাঠীরা ছিল তার আপন ভাইবোনের মতোই। ক্রিসমাসসহ যে কোনো আয়োজন ছাড়াও সবসময়ই তাদের কেনড্রিকের বাড়িতে তাদের আসা-যাওয়া ছিল।

Reneta

‘আমার ছেলে ছিল নিঃস্বার্থ। আর এই মানসিকতার কারণেই সে আজ প্রাণ হারালো। কিন্তু এর মধ্য দিয়ে সে বাকিদের জীবন বাঁচিয়ে দিয়ে গেছে,’ বলেন তার বাবা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্দুকধারীর হামলাযুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্র-স্কুলে গুলি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT