চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিঙ্গাপুরকে উড়িয়ে সেমির পথে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

সোহানুর রহমান সবুজের হ্যাটট্রিকে এএইচএফ কাপ হকিতে সিঙ্গাপুরকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। জাকার্তায় গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৭-০ গোল হারিয়েছে লাল-সবুজের দলটি।

গ্রুপপর্বে প্রথম ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে উড়িয়ে শুরু করেছিলেন জিমি-মিমোরা। জোড়া গোল করেছিলেন খোরশেদুর রহমান।

১৫ মার্চ নিজেদের তৃতীয় ম্যাচে ইরানের বিপক্ষে নামবে বাংলাদেশ। জিতলেই গ্রুপ ‘বি’ থেকে সেমিফাইনাল নিশ্চিত হবে গত তিন আসরের চ্যাম্পিয়নদের। গ্রুপপর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে নামবে বাংলাদেশ।

সোমবার ম্যাচের শুরু থেকেই আগ্রাসী বাংলাদেশ চতুর্থ মিনিটে লিড আদায় করে। পেনাল্টি কর্নার থেকে প্রথম গোলটি করেন আশরাফুল ইসলাম। প্রথম কোয়ার্টারের একদম শেষ মিনিটে লিড দ্বিগুণ করেন সবুজ।

দ্বিতীয় কোয়ার্টারে কিছুটা প্রতিরোধ গড়ে সিঙ্গাপুর। ২৭তম মিনিটে অবশ্য ঠিকই গোল আদায় করে নেন সবুজ।

তৃতীয় কোয়ার্টারে লড়াই হয়েছে সমানে সমান। গোলের জন্য মরিয়া সিঙ্গাপুর বেশকিছু আক্রমণ শানিয়েছে। কাঙ্ক্ষিত গোল আদায় করতে পারেনি যদিও।

Reneta

শেষ কোয়ার্টারে বাংলাদেশ ছিল আরও অপ্রতিরোধ্য। মোট ৪ গোল এসেছে এই কোয়ার্টারে। ৪৬তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আরশাদ। আট মিনিটের ব্যবধানে আবারও পেনাল্টি কর্নার থেকে গোল পায় বাংলাদেশ। শেষ দুই মিনিটে আরও দুটি গোল করেছেন মিমো ও সবুজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানবাংলাদেশলিড স্পোর্টসসবুজসিঙ্গাপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী অর্থবহ করতে

পরবর্তী

বিজেপির আন্তর্জাতিক বিষয়ক প্রধানের সাথে আওয়ামী লীগের বৈঠক

পরবর্তী

বিজেপির আন্তর্জাতিক বিষয়ক প্রধানের সাথে আওয়ামী লীগের বৈঠক

স্বজনদের কান্নায় ভারি বিমানবন্দরের পরিবেশ

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT