চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাড়া জাগানো ‘ইনক্রেডিবলস ২’ এবার ঢাকায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ০৫, জুলাই ২০১৮
বিনোদন
A A

‘দ্য ইনক্রেডিবল’ ভক্তদের দীর্ঘ অপেক্ষায় রেখেছিলেন পরিচালক বব বার্ড। ছবিটির সিক্যুয়াল নির্মাণের কথা বলে পার করে দিলেন দীর্ঘ ১৩ বছর। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে গত ১৫ জুন পর্দায় এসেছে ‘ইনক্রেডিবলস ২’।

মুক্তি পেয়েই দর্শকদের বিপুল সাড়া পেয়েছে ছবিটি। ২০ কোটি ডলার বাজেটের সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহেই আয় করেছে ৩৪ কোটি ডলারের বেশি। আর ২২ জুন ভারতে মুক্তি পাওয়ার পর মাত্র দুই দিনেই আয় করেছে ৪ কোটি রুপি।

পিক্সার স্টুডিওর এখন পর্যন্ত প্রথম সপ্তাহের আয়ে সবচেয়ে এগিয়ে আছে ছবিটি। এরই মাঝে আয়ের দিক দিয়ে সর্বকালের সেরা ১০ বিগেস্ট ওপেনিং ডোমেস্টিক ছবির তালিকায় জায়গা করে নিয়েছে ‘ইনক্রেডিবলস ২’।

তবে এতোসব পরিসংখ্যানের মধ্যে সবচেয়ে আনন্দের সংবাদ হলো, এবার বাংলাদেশের দর্শকদের মাতাতে আসছে ছবিটি। ৬ জুলাই থেকে স্টার সিনেপ্লেক্সে এ ছবি দেখতে পাবেন বাংলাদেশের দর্শকরা।

গত নভেম্বরে ছবিটির টিজার প্রকাশিত হয়। কিংবদন্তি অ্যানিমেশন চলচ্চিত্র পরিচালক ব্র্যাড বার্ডের পরিচালনায় ছবিটির টিজার মুক্তির পরই ইউটিউবে ঝড় তুলেছে। টিজারটি দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে দর্শকরা। মুক্তির পরপরই এটি চলে এসেছে সর্বকালের সব থেকে বেশি দেখা অ্যানিমেটেড টিজারের তালিকায়। আর সামগ্রিকভাবে আছে সপ্তম স্থানে।

দ্য ইন্ডিপেন্ডেন্ট অনুসারে, টিজারটি এখন পর্যন্ত দেখা হয়েছে ১১৩ মিলিয়ন অর্থাৎ ১১ কোটি ৩০ লক্ষ বার এবং যা ক্রমাগত বেড়েই চলেছে। টিজারে দেখা যায় শিশু জ্যাক-জ্যাক তার নতুন পাওয়া সুপার পাওয়ার নিয়ে খুবই উল্লাসিত। বিক্ষিপ্তভাবে সে তার ক্ষমতা চারদিকে ব্যবহার করছে। তার বাবা তাকে নিয়ন্ত্রণ করতে হিমসিম খাচ্ছেন এবং ছেলের কান্ড-কারখানায় তিনি বেশ বিস্মিত। এবার হেলেন বা এলাস্টিগার্ল ওয়ার্কিং মমের চরিত্রে রয়েছেন এবং তিনি পৃথিবী রক্ষার দায়িত্বে রয়েছেন। অন্যদিকে বব পার বা মিস্টার ইনক্রেডিবল রয়েছেন ‘হোম ড্যাড’ এর চরিত্রে এবং মুভিতে তাকে দেখতে পাবেন বাসার বিভিন্ন কাজে ভেলকি দেখাতে এবং তাদের তিন সন্তান ভায়োলেট, ড্যাশ এবং জ্যাক-জ্যাকের দেখাশোনা করতে।

Reneta

উল্লেখ্য, ‘ইনক্রেডিবলস’ হলো এক সুপারহিরো পরিবারের গল্প। যেখানে মা-বাবা আর তিন ছেলেমেয়ে, সবারই আছে অদ্ভুত, অবিশ্বাস্য সব ক্ষমতা। এসব ক্ষমতা কাজে লাগিয়ে দুষ্টুলোকদের শায়েস্তা করতে গিয়ে মজার সব কান্ড ঘটায় ওরা। ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘দ্য ইনক্রিডেবল’ শুধু ভক্তদের মনই জয় করেনি, সমালোচকদের প্রশংসা কুড়িয়ে ঘরে তুলে নিয়েছিল অস্কার পুরস্কার। তাই দ্বিতীয় ছবি নিয়ে সবার কৌতুহলটা একটু বেশী। দর্শকদের আকাঙ্খা পুরণে ছবিটি কতটা সক্ষম হয় সেটাই এখন দেখার অপেক্ষা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনক্রেডিবলস ২ঢাকালিড বিনোদনসুপার হিরোহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT