বিনোদন

সালমানকে হারানোর ২৩ বছর, স্মরণে সোহান-আগুন

সালমানকে হারানোর ২৩ বছর, স্মরণে সোহান-আগুন

‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্র দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন অমর নায়ক সালমান শাহ। ছবিটি পরিচালনা করে ব্যাপক খ্যাতি পেয়েছিলেন নির্মাতা সোহানুর রহমান সোহান। ঠিক একইভাবে এই ছবিতে গান গেয়ে ক্যারিয়ার শুরু করেন কণ্ঠশিল্পী আগুন।

এরপর কাউকেই আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সকলেই পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা, দর্শক প্রিয়তা, শ্রোতা প্রিয়তা।

আজও সালমানের নাম নিলে প্রাসঙ্গিক হয়ে উঠে তার প্রথম ছবির নির্মাতা সোহানুর রহমান সোহান ও সালমানের ঠোঁটে ট্রেডমার্ক হয়ে থাকা কণ্ঠশিল্পী আগুনের নাম। সালমানের প্রয়াণের ২৩ বছরে তাকে স্মরণ করতে তাই এই দুজনকে আমন্ত্রণ জানানো হয়েছে চ্যানেল আইয়ের ফেসবুক অনুষ্ঠান ‘কথাবার্তা’য়।

এদিন বিকেল ৫টা থেকে চ্যানেল আইয়ের ফেসবুকে সরাসরি সালমানকে নিয়ে স্মৃতিচারণ করবেন তারা।

আজও সালমান শাহের ঠোঁটে আগুনের কণ্ঠে গাওয়া গানগুলো মানুষের মুখে মুখে শোনা যায়।

ব্যক্তিজীবনেও সালমান-আগুন ভালো বন্ধু ছিলেন। যদিও মাত্র তিন বছরের মাথায় সেই ধারাবাহিকতায় টান পড়ে। আগুনকে রেখে না ফেরার দেশে চলে যান সালমান।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনক মৃত্যু হয় তারকা অভিনেতা সালমানের। শুক্রবার এই অভিনেতাকে হারানোর ২৩ বছর।

বিষয়:আগুন কেয়ামত থেকে কেয়ামত সালমান শাহ সোহানোর রহমান সোহান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…