নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটির কাছে ১০ জনের নাম জমা দিয়েছে আওয়ামী লীগ।
শুক্রবার দুপুরে মন্ত্রী পরিষদ বিভাগে দলের পক্ষে তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ প্রস্তাবিত এই তালিকা জমা দেন।
সব রাজনৈতিক দলের প্রস্তাব বিবেচনায় নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করা হবে বলে আশা করছে আওয়ামী লীগ।
বিএনপি ও সমমনা দলগুলো নাম প্রস্তাব না করলেও তা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বাধা হবে না দাবি করে সেলিম মাহমুদ সাংবাদিকদের বলেন: আমরা আশা করছি তাদের বোধোদয় হবে। তারা নির্বাচনে আসবে। যে নির্বাচন কমিশন কমিশন গঠিত হবে, তাদের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে আশা করছি।







