বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে সৃষ্ট প্রতিকূল আবহাওয়ার কারণে সব ধরণের নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে।
শনিবার বিকেলে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’। ঘূর্ণিঝড়ের প্রকোপে চট্টগ্রামে ৭ নং, কক্সবাজারে ৬ নং, মংলা ও পায়রা বন্দরে ৫ নং বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
ঘূর্ণিঝড়টি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে শনিবার বিকাল বা সন্ধ্যায় চট্টগ্রাম-নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।







