শিক্ষা

সাম্প্রদায়িক হামলাকারীদের গ্রেফতার দাবি, জাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সাম্প্রদায়িক হামলাকারীদের গ্রেফতার দাবি, জাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে বর্বরোচিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে বুধবার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিকাল সাড়ে তিনটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘অমর একুশে’র পাদদেশ থেকে র‌্যালি নিয়ে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়।

সাম্প্রদায়িক হামলাকারীদের গ্রেফতার করার আগ পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন অবরোধকারীরা।

বিষয়:অবরোধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…