চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাম্প্রদায়িকতা ও মৌলবাদ প্রতিরোধে ছাত্র সমাজের করণীয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩০ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৮
শিক্ষা
A A

সুব্রত গাইন: ধর্ম নিরপেক্ষ মানবিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে ‘সাম্প্রদায়িকতা ও মৌলবাদ প্রতিরোধে ছাত্র সমাজের করণীয়’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ডীনস্ কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল বলেন, একটি রাষ্ট্রের মধ্যে সাম্প্রদায়িকতা থাকলে সেই দেশে আর গণতন্ত্র থাকে না। এজন্য আমাদের ধর্ম নিরপেক্ষ হতে হবে। একজন মানুষ যদি তার সম্পূর্ণ অধিকার পায় তাহলেই গণতন্ত্র থাকবে। আজ সারা বিশ্বে ধর্মের আতঙ্ক হিসেবে জঙ্গি তৎপরতা চলছে। এসব হচ্ছে ধর্মের নামে মিথ্যা অপব্যাখ্যা দেয়ার কারণে। সুতরাং বাঁচতে হলে আগে মানুষকে তারপর জাতিকে গুরুত্ব দিতে হবে। এরপরে আসবে কে কোন ধর্মের।

তিনি আরো বলেন, যদি রাষ্ট্র ধর্মের সংখ্যা গরিষ্ঠতা দিয়ে হতো, তাহলে যে ধর্মের লোক সংখ্যা বেশি তারা আমাদের শাসন করতো। তাই আমাদের লক্ষ্য হবে বাংলাদেশের সংবিধানের আলোকে ধর্ম নিরপেক্ষ জাতি গড়া। আর বাস্তবায়ন করতে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে মনের মধ্যে ধারণ করতে হবে।

Banglabid

এসময় অন্যান্য বক্তরা বলেন, দেশের ঘাতক দালাল নির্মূল করার জন্য নির্মূল কমিটি দরকার হয় না যদি দেশের প্রতি ভালবাসা আর শ্রদ্ধাবোধ থাকে। ভারতে বৃটিশরা কত বছর শাসন করেছে এতে তাদের দেশে তো নির্মূল কমিটি করতে হয়নি। আমাদেরও করা লাগতো না যদি আমরা প্রকৃত বাঙালি হতে পারতাম।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার  সভাপতি রবিউল সরকার রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুুনুর রশীদের সঞ্চালনায় সভায় আরো  বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহাবুবুর রশীদ, রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নজরুল ইসলাম, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম সারওয়ার, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, রাবির কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি ইন্দ্রজিৎ কুমার।

এসময় ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্যসহ রাজশাহী মহানগরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘাতক দালাল নির্মূল কমিটিরাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইপিএলের আফসোস বাড়াচ্ছেন গাপটিল

পরবর্তী

ভারত সিরিজের আশা ছেড়ে দিচ্ছে পাকিস্তান

পরবর্তী

ভারত সিরিজের আশা ছেড়ে দিচ্ছে পাকিস্তান

জাবিতে এ্যালামনাই ডে ও মিলনমেলায় মুখরিত ক্যাম্পাস

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT