চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামাজিক মাধ্যমে গুঞ্জন: প্রেমে মজেছেন আলিয়া-রণবীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৪ পূর্বাহ্ণ ১০, মে ২০১৮
বিনোদন
A A

বলিউডের বাতাসে ঝড়। ফেসবুক, টুইটার কিংবা ইনস্টাগ্রাম। সামাজিক মাধ্যম গুঞ্জনে অস্থির। একটি বিয়ে, সেখানে উপস্থিত ‘ব্রহ্মাস্ত্র’ জুটির সবুজ-সাদা ছবি ও একটি ছোট মন্তব্য। প্রেমে মজলেন নাকি ‘সঞ্জু’ অথবা ‘রাজী’। মানে রণবীর কাপুর এবং আলিয়া ভাট।

অনিল কাপুর তনয়া ‘নিরজা’ সোনম কাপুরের বিয়েতে রণবীরকে সঙ্গে করে আলিয়া ভাটের উপস্থিতি বি-টাউন তো বটেই, নেটিজেন দুনিয়াকেও চমকে দেয়। পাশাপাশি আলিয়া ভাটের নিজের ইনস্টাগ্রামে দুজনের ছবি দিয়ে আলিয়ার মন্তব্য, পাতার একজন। তার সঙ্গে যে ইমো দেয়া হয়েছে তাতে গ্রীষ্ম দিন অথবা বসন্তের মাতাল সমীরণের ইঙ্গিত মেলে।

এর আগে কোনো এক টুইটারে ঋষি কাপুরের ছেলে রণবীরকে তার ক্রাশ উল্লেখ করেছিলেন বলেও তথ্য মেলে। তাতে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছে অনেকে।

মহেশ ভাটের মেঢে আলিয়ার ইনস্টাগ্রামের এ ছবিই গুজবের ডালপালা ছড়িয়ে দেয়। তবে কেউ কেউ আবার বোঝার চেষ্টা করেছেন, আলিয়ার ইঙ্গিত আবার তার পরনের সবুজ লেহেঙ্গার দিকে নয়তো? যার ডিজাইন করেছেন সব্যসাচী।

ঘটনা সত্য হোক আর না হোক আলিয়া ভাটের অনুসারীরা তো বলতেই শুরু করেছে, দুজনকে দারুণ মানিয়েছে। কেন যে তারা বাস্তবে প্রেম শুরু করছে না!

‘তোমরা দুজন প্রেম করো প্লিজ’ এমন মন্তব্যে যে পরিমাণ লাইকের ঝড় বয়েছে এবং তাতে আলিয়া-রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’ ছবির সহশিল্পী মৌনী রায়ের সমর্থন বিষয়টিকে আরো কৌতূহল উদ্দীপক করে তুলেছে।

যদিও এই ঝড় বা অস্থিরতা, গুঞ্জন-কানাকানি নিয়ে কোনো মন্তব্য এখনও শোনা যায়নি রণবীর কাপুর কিংবা আলিয়া ভাটের মুখ থেকে।

যাইহোক সময়ই বলে দেবে; এটা আগামী বছর মুক্তি পেতে যাওয়া অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ ছবি প্রচারণার অসাধারণ কৌশলে বিভ্রান্ত হলো বলিউড জগত অথবা নেটিজেনরা।

কেননা আনুষ্ঠানিক স্বীকৃতি না আসা পর্যন্ত এ নিয়ে নানা রংয়ের কল্পনা আর গল্পকথা ছড়ালে কাকে আর দোষ দেয়া যায়! লোকে বলে, ‘যা রটে, তা কিছুটা তো বটে।’

ট্যাগ: আলিয়া ভাটরণবীর কাপুর
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

সদরঘাটে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ

পরবর্তী

আটকের কয়েক ঘণ্টার মধ্যেই ‘বন্দুকযুদ্ধে’ নিহত যুবক

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আটকের কয়েক ঘণ্টার মধ্যেই ‘বন্দুকযুদ্ধে’ নিহত যুবক

খুলনা সিটি নির্বাচন

শনিবারের মধ্যে বহিরাগতদের খুলনা ছাড়ার নির্দেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যা বিষয়ে যা জানালেন বিশেষজ্ঞরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের চার বেসরকারি ব্যাংক নতুন শাখা খুলেও ১৩ হাজার কর্মী ছাঁটাই করেছে

আগস্ট ২৭, ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক

আগস্ট ২৭, ২০২৬

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় চীনের দায় নিয়ে প্রশ্ন, ‘ভুয়া’ বলে দাবি বেইজিং

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT