আদালত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেনের মামলা চলতে বাধা নেই

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেনের মামলা চলতে বাধা নেই

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে করা দুর্নীতির মামলা বাতিলে করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এই মামলা বাতিলে রুল খারিজ করে এই রায় দেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

 বুধবার রুল খারিজ হয়ে যাওয়ায় এই মামলা বিচারিক আদালতে চলতে আর কোনো বাধা নেই বলে জানান খুরশীদ আলম খান।

২০০৭ সালের ১৮ ডিসেম্বর ঢাকার রমনা থানায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে এই মামলা করা হয়।

পরে আলতাফ হোসেন অভিযোগ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করলে মামলা কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট।

বিষয়:আলতাফ হোসেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…