চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানি সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা সিন্ধুকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে: আলতাফ হোসেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ণ ১২, মে ২০১৭
আন্তর্জাতিক
A A

পাকিস্তানি সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা আইএসআই মিলে সিন্ধু প্রদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে এক অডিও বার্তায় অভিযোগ করেছেন দেশটির চতুর্থ বৃহৎ রাজনৈতিক দলের প্রধান আলতাফ হোসেন। তিনি এই অবস্থা থেকে সিন্ধুকে বাঁচাতে জাতিসংঘ এবং আন্তর্জাতিকমহলের হস্তক্ষেপ কামনা করেছেন।

সেনাবাহিনী ও আইএসআই খাইবার-পাখতুনখাওয়া, সিন্ধু ও বেলুচিস্তানসহ পুরো পাকিস্তানকে ‘ভার্চুয়ালি নিয়ন্ত্রণ’ করছে বলেও ওই অডিও বার্তায় মুত্তাহিদা কুয়ামি আন্দোলনের (এমকিউএম) প্রধান দাবি করেন।

ওই বার্তায় তিনি পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দাবাহিনী আইএসআইয়ের বিরুদ্ধে লক্ষাধিক নিরহ মোহাজির, বেলোচস ও পাশথুন সম্প্রদায়ের মানুষকে হত্যার অভিযোগ আনেন।যারা পাঞ্জাব সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলো।

Banglabid

তিনি বলেন, এখন আন্তর্জাতিক মহলকে অনুধাবন করতে হবে যে পাকিস্তানের গোয়েন্দাবাহিনী আইএসআই ওসামা বিন লাদেন, মোল্লা ওমর এবং মোল্লা আখতার মনসুরের মতো দুর্ধর্ষ সন্ত্রাসীদেরকে পাকিস্তানে পুনর্বাসিত করছে। পাকিস্তানের মোহাজির, বেলোচস ও পাশথুন অধিবাসীদের রক্তের স্রোত বন্ধ করতে জাতিসংঘের মহাসচিব ও আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেন তিনি। ১৯৯২ সালে শুরু হওয়া সেনানিয়ন্ত্রিত অভিযানে এ পর্যন্ত বিশ হাজারের বেশি নিরহ মোহাজির সম্প্রদায়ের মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। তাদের ধৈয্যের বাঁধ ভেঙ্গে যাচ্ছে।

এমকিউএম ১৯৮০ সালের দিকে একটি বৃহৎ নৃতাত্ত্বিক রাজনৈতিক দল হিসেবে পাকিস্তানে আবির্ভূত হয়। দক্ষিণ সিন্ধু প্রদেশের করাচি, হায়দারাবাদ, মিরপুরখাস ও সুক্কুর এলাকাতে যেখানে একটি বড় অংশ উর্দুভাষী লোক রয়েছে, সেখানে এই দলটির বেশ প্রভাব রয়েছে। যারা দেশভাগের সময় ভারত থেকে এসেছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসআইআলতাফ হোসেনএমকিউএমপাকিস্তানসিন্ধু প্রদেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আদালতের নিষেধের ফাঁক দিয়ে শপথ নিয়েছেন শিল্পীরা

পরবর্তী

বনানীর ঘটনায় আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমের অদম্য শক্তির প্রকাশ

পরবর্তী

বনানীর ঘটনায় আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমের অদম্য শক্তির প্রকাশ

শুরুর বিপদের পর শক্ত প্রতিরোধ

সর্বশেষ

‘অতল’-এর প্রিমিয়ার এতো অসাধারণ হবে কল্পনাতেও ছিলো না

আগস্ট ২৪, ২০২৬

ব্রাজিলের প্রতিনিধি দল প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে: বাফুফে

আগস্ট ২৪, ২০২৬

বিনা অভিযোগে আটক-কারাগারে মৃত্যু নিয়ে যা বলছে হিউম্যান রাইটস ওয়াচ

আগস্ট ২৪, ২০২৬

কত দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত বল

আগস্ট ২৪, ২০২৬

রুবেলের তাণ্ডব, শামিমের ঝড়ে টানা তিন জয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT