চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেট কোচ আলতাফ হোসেন মারা গেছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৯ পূর্বাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেট কোচিংয়ের অগ্রদূত ও সাবেক ক্রিকেটার সৈয়দ আলতাফ হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহে..রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। বুধবার বাদ জোহর রাজধানীর নাজিম উদ্দিন রোডের হোসনি দালান মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠি হবে।

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত বর্ষীয়ান কোচ আলতাফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিসিবি।

১৯৭৬ থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় ক্রিকেট কোচ হিসেবে আলতাফ হোসেন বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। দেশের ক্রিকেট উন্নয়নে অবদান রাখায় ১৯৯৯ সালে তিনি পান জাতীয় ক্রীড়া পুরস্কার। জাতীয় দলে খেলা অনেক তারকা ক্রিকেটার বিভিন্ন ক্লাব পর্যায়ে কোচ হিসেবে আলতাফ হোসেনের কাছ থেকে ক্রিকেটীয় দীক্ষা নিয়েছিলেন। ১৯৮২ থেকে ২০০৬ সাল পর্যন্ত বেশ লম্বা সময় ধরে তিনি বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচের দায়িত্বে ছিলেন।

বছরখানেক ধরে শারীরিকভাবে বেশ অসুস্থ ছিলেন আলতাফ হোসেন। মাঝে কিছুদিন শারীরিক জটিলতা নিয়ে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে সেই ধকল কাটিয়ে নিয়ে বাসায় ফেরেন তিনি। মঙ্গলবার রাতে হঠাৎ অজ্ঞান হয়ে গেলে সঙ্গে সঙ্গে তাকে ইবনে সিনা হাসপাতালে নেয়া হয়। কিন্তু তার জ্ঞান আর ফেরেনি। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জীবনের পুরোটা সময় ক্রিকেট নিয়েই কাটিয়ে দেন আলতাফ হোসেন। স্বাধীনতার আগে ১৯৬১ এবং ১৯৬২ সালে আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ঢাকা বিশ্ববিদ্যালয় দলের হয়ে খেলেন তিনি। সেই সময়ে পাকিস্তানের জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ কায়েদ-ই-আযম ট্রফিতেও পূর্ব পাকিস্তানের হয়ে খেলেছিলেন এই গুনী ক্রিকেটার।

বাংলাদেশ থেকে পাকিস্তান টেস্ট স্কোয়াডে ডাক পাওয়া প্রথম খেলোয়াড়টি ছিলেন তিনি। ১৯৬৫ সালে নিউজিল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে পাকিস্তানের ঘোষিত ১৪ জনের দলে আলতাফ হোসেন সুযোগ পেয়েছিলেন। শুধু ক্রিকেটার বা ক্রিকেট কোচই নন, আলতাফ হোসেন পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে আম্পায়ারের দায়িত্বও পালন করেছিলেন। বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স এসোসিয়েশনের আজীবন সদস্য ছিলেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলতাফ হোসেনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্ধ শিল্প সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল, ৭ শতাংশ সুদে ঋণ

জুন ৬, ২০২৬

কিশোরগঞ্জের মঙ্গলবাড়ীয়ায় লিচুর ভালো ফলন

জুন ৬, ২০২৬

বাংলাদেশের কাছে হেরে বেফাঁস মন্তব্য সান মারিনোর

জুন ৬, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল আরোহীসহ নিহত ২

জুন ৬, ২০২৬

পুঁজিবাজারের অনিয়ম ও দুর্নীতিকারীদের রিয়েল টাইম বিচারের আওতায় আনা হবে

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT