বাংলাদেশ

আব্দুর রহমান বিশ্বাসের জানাজা অনুষ্ঠিত

জনপ্রিয় ব্যক্তির জানাজা, মুসল্লিরা নামাজে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আব্দুর রহমান বিশ্বাসের জানাজায় মুসল্লিরা অংশগ্রহণ করছে, শান্তিপূর্ণ পরিবেশে নামাজ অনুষ্ঠিত হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শাহীনা আজমীন: সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বরিশালে জিলা স্কুল মাঠে সকাল সাড়ে ১১টায় তার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১১টায় তার মরদেহ বরিশাল বিমান বন্দরে এসে পৌঁছায়।

জানাজায় বিভাগীয় কমিশনার মো.শহিদুজ্জামান, জেলা প্রশাসক মো.হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মাদ আবুল কালাম আজাদ, বিএনপি’র যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ার, মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশ নেন।

পরে তার মরদেহ কিছু সময়ের জন্য তার গোড়াচাঁদ দাস রোডের বাসভবনে নেওয়া হয়। সেখান থেকে মরদেহ আবার ঢাকায় নেওয়া হয়।

সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৩ বছর। শনিবার সকাল ১১টায় তার মরদেহ বরিশাল বিমান বন্দরে এসে পৌঁছায়।

বিষয়:আব্দুর রহমান বিশ্বাস সাবেক রাষ্ট্রপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…