অর্থনীতি

সাবেক অর্থমন্ত্রী ওয়াহিদুল হকের মৃত্যু

সাবেক অর্থমন্ত্রী ওয়াহিদুল হকের ছবি, বইয়ের সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক অর্থমন্ত্রী ওয়াহিদুল হক, বইয়ের সামনে দাঁড়িয়ে, বাংলাদেশের একজন প্রভাবশালী রাজনীতিবিদ।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাবেক অর্থমন্ত্রী, অর্থনীতিবিদ ওয়াহিদুল হক কানাডার টরেন্টোতে মৃত্যুবরণ করেছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার ৮৭ বছর বয়সে তার মৃত্যু হয় বলে তার পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।

ওয়াহিদুল হক এরশাদের সরকারের মন্ত্রিসভায় ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ওয়াহিদুল হক ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএচডি সম্পন্ন করেন।

পরবর্তীতে ক্যালিফোর্নিয়া, বারক্লি এবং টরেন্টো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।

খ্যাতিমান এই অর্থনীতিবিদ নিবিড়ভাবে বাংলাদেশের সাথে সম্পৃক্ত ছিলেন এবং প্রতিবছর বাংলাদেশ আসতেন।

বিষয়:ওয়াহিদুল হক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…