বিশিষ্ট সংগীতজ্ঞ, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক ওয়াহিদুল হকের প্রয়াণ দিবস উপলক্ষে ২৭ জানুয়ারি সোমবার সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আবৃত্তি সংগঠন বাকশিল্পাঙ্গন আয়োজন করে ‘‘প্রাণের মানুষ আছে প্রাণে’’ শীর্ষক অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতে ওয়াহিদুল হককে স্মরণ করে বাকশিল্পাঙ্গন পরিবেশন করে তাদের আবৃত্তি প্রযোজনা। এতে অংশগ্রহণ করেন মো. নাসির উদ্দিন, আজহারুল হক আজাদ, হাসিব বিল্লাহ, মনোয়ার মাহমুদ জুয়েল, নূৎফা বিনতে রব্বানী, ইমরুন নাহার ইমু, ডলি দাস, রেবেকা সুলতানা লিজা, নন্দিতা সাহা নিতু।
ওয়াহিদুল হকের জীবন নিয়ে আলোচনা করেন মফিদুল হক ও ভাস্বর বন্দ্যোপাধ্যায়। সঙ্গীত পরিবেশন করেন প্রিয়াংকা গোপ ও অমেয়া প্রতীতি।
অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন লায়লা আফরোজ, বেলায়েত হোসেন, রফিকুল ইসলাম, ইকবাল খোরশেদ জাফর, মাসুদুজ্জামান, নায়লা তারান্নুম চৌধুরী, শহিদুল ইসলাম নাজু, সিদ্দিকুর রহমান পারভেজ।
দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আজহারুল হক আজাদ।







