চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাধারণ মানুষের জন্য বটগাছ হবে দুদক’

রোকসানা আমিনরোকসানা আমিন
৫:০০ পূর্বাহ্ণ ১৪, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

দুর্নীতিবাজদের জন্যে আতঙ্কের নাম আর সাধারণ মানুষের জন্যে বটগাছ হবে দুর্নীতি দমন কমিশন, এমনটাই ঘোষণা দিয়েছেন দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান ইকবাল মাহমুদ। দুদকের ওপর জনগণের বিশ্বাস ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন তিনি।

১০ মার্চ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর সোমবার সকালে দুদক কার্যালয়ে হাজির হন দুর্নীতি দমন কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

তদন্ত বিভাগের নবনিযুক্ত কমিশনার এএফএম আমিনুল ইসলামসহ দুই কমিশনারকে সঙ্গে নিয়ে প্রথম দিনই সৌজন্য সাক্ষাত করেন দুদকের কর্মকর্তাদের সঙ্গে। পরিচিতি সভায় কর্মকর্তাদের উদ্দেশ্যে বেশকিছু কঠোর নির্দেশনা দেন নতুন চেয়ারম্যান। চাকরি নয়, দুর্নীতি প্রতিরোধে দুদককে একটি মিশন হিসেবে কাজ করতে কর্মকর্তাদের প্রতি নির্দেশনা ছিলো দুদক চেয়ারম্যানের।

ইকবাল মাহমুদ বলেন, ‘আমি একটা ‘ক্লিন স্লেট’ নিয়ে এসেছি। আমি চাই এখন থেকে কোনো মানুষের যেনো হয়রানি না হয়। আমরা দুর্নীতিগ্রস্ত না হলে অন্য কাউকেও দুর্নীতি করতে দিতে পারবো না। আপনি কারো বিরুদ্ধে মামলা করতে চাইলে বা শাস্তি দিতে চাইলে আপনাকে যুক্তি দিতে হবে। কাউকে অব্যাহতি দিতে চাইলেও যুক্তি দিতে হবে এবং সেটা জনগণকে জানাতে হবে।’

পরে গণমাধ্যমের সঙ্গেও কথা বলেন দুদক চেয়ারম্যান। স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে দুদক নিয়ে মানুষের আস্থা অর্জনকে গুরুত্ব দেয়ার কথা জানালেন তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, যারা দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি করবেন বা করতে চান, দুদক তাদের জন্য আতঙ্ক হবে, তাতে কোনো সন্দেহ নেই। সাধারণ মানুষ একে ভালোবাসবে, শ্রদ্ধা করবে, এটি দুর্নীতিতে নিমজ্জিত নয় এমন সব মানুষের আশ্রয়স্থল হবে।

Reneta

ব্যবসায়ী হোক, আমলা হোক, দুর্নীতি নিরসনে দুদক কারো মুখের দিকে তাকাবে না বলে জানান ইকবাল মাহমুদ।

গণমাধ্যমের পাশাপাশি সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাওয়ার আশা ব্যক্ত করেছেন দুদক চেয়ারম্যান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দুদক
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধবন্ধে ইরানের সবশেষ প্রস্তাবেও সন্তুষ্ট নন ট্রাম্প

মে ২, ২০২৬

শুরু নারীরাই নয়, সৌদি আরবে যৌন নির্যাতনের শিকার বাংলাদেশী পুরুষ কর্মীরাও

মে ২, ২০২৬

হযরত শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মে ২, ২০২৬

তরমুজ নাকি বিষ? চারজনের মৃত্যুর ঘটনায় ধোঁয়াশা

মে ২, ২০২৬

বিশ্বকাপের আগে ফিফার সাথে বৈঠকে বসবে ইরান

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT