চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাদেক বাচ্চুর শারীরিক অবস্থার উন্নতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের জৈষ্ঠ অভিনেতা সাদেক বাচ্চু। অক্সিজেন দেয়ার পর বর্তমানে গুণী এ অভিনেতার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে। 

সাদেক বাচ্চুর মেয়ে সাদিকা ফাইরুজ মেহজাবিন চ্যানেল আই অনলাইনকে বলেন, বাবার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে। শুরুতে অক্সিজেন সরবরাহ ওঠা নামা করছিল। এখন আর তা হচ্ছে না। অক্সিজেন খুলে দেয়া হয়েছে। আগের চেয়ে ভালো আছেন। শরীরে আর কোনো সমস্যা নেই। মঙ্গলবার দুপুরে করোনা পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট পাওয়া যাবে বুধবার।

‘তবে আপাতত শরীরে আর কোনো উপসর্গ নেই। গত মাসে তার টাইফয়েড হয়েছিল। আমরা ধারণা করছি, ওই কারণেই হয়তো এখন আবার অসুস্থতা অনুভব করছেন। বাবার সুস্থতা কামনায় সকলের কাছে চাইছি। তিনি যেন দ্রুত সুস্থতা পান।’

প্রায় ৫০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে মঞ্চ, বেতার, টিভি, সিনেমা- সর্বত্র দাপুটে বিচরণ সাদেক বাচ্চুর। নব্বই দশকে এহতেশামের ‘চাঁদনী’ ছবিতে অভিনয়ের পর জনপ্রিয়তা পান খলনায়ক হিসেবে। এরপর থেকে কয়েক শত ছবিতে খলঅভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। নায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবিতে অভিনয়ের সুবাদে ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সাদেক বাচ্চু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাঅসুস্থকরোনাটিভিবেতারমঞ্চলিড বিনোদনসাদেক বাচ্চুসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
দিল্লিতে অনশনে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক

অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

জুলাই ১৬, ২০২৬

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

জুলাই ১৬, ২০২৬

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT