চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব বলছেন, সবার মজার সময়ই কাটবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্যারিবীয় দ্বীপের অভিযান শেষে বাংলাদেশ দল এখন যুক্তরাষ্ট্রে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচ ফ্লোরিডায় খেলবে টাইগাররা। নতুন জায়গা, নতুন পরিবেশ হলেও সাকিব রোমাঞ্চিত। ভিনদেশে অনেক ‘দেশির’ সমর্থন মিলবে বলে সিরিজের বাকি অংশটুকু বেশ উপভোগ্যও হবে ধারণা অধিনায়কের।

রোববার ও সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় লডারহিলের মাঠে গড়াবে সিরিজের বাকি দুটি টি-টুয়েন্টি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সুবাদে যে মাঠ অনেকটা চেনা সাকিবের। প্রথমদিনের অনুশীলন পর্বে এসে যদিও সেই চেনা উইকেটের সঙ্গে খানিকটা ভিন্নতাই খুঁজে পেলেন টাইগার অধিনায়ক।

‘বলা মুশকিল, আমি যখন সিপিএলের ম্যাচ খেলেছি এখানে, তার থেকে এবারের উইকেট বেশ ভিন্ন। তাছাড়া দেখতে একরকম হলেও অনেকসময় একরকম হয় না। অনুশীলনের পরই হয়ত বোঝা যাবে আসলে কেমন উইকেট। আমরা সাইড উইকেটেই অনুশীলন করছি, ম্যাচের উইকেটও এর থেকে খুব আলাদা হবে না।’

উইকেট যেমনই হোক, মাঠের সময়টা বেশ মজারই হবে বলে মনে করছেন সাকিব। সেটি গ্যালারি থেকে দেশি আবহের সমর্থন মেলার কারণেও, ‘সবার জন্যই অনেক রোমাঞ্চকর হওয়া উচিত। যেহেতু এখানে অনেক বাংলাদেশি সমর্থক থাকবে, সবার জন্য একটা মজার সময়ই হবে বলে আমি মনে করি এই দুটি ম্যাচে।’

প্রথম টি-টুয়েন্টিতে বড় সংগ্রহের সম্ভাবনা জাগিয়েও পূর্ণতা মেলেনি। কিছু রান কম করে বসে বাংলাদেশ। পরে বোলিংও হয়নি সেভাবে। আসলে রাসেল-লুইসদের মতো ব্যাটিং দানবদের সামনে বড় সংগ্রহ ছুঁড়ে দিতে না পারলে বেশ কঠিন হয়ে যায় বোলারদের জন্য। সাকিব সেই জায়গাগুলোতেই উন্নতি করতে চান।

‘যেহেতু সুযোগ ছিল আরও বেশকিছু রান করার, কয়েকটি কারণে হয়ত আমরা করতে পারিনি। ওই জায়গাগুলোয় উন্নতি করতে পারলে অবশ্যই আরও বেশকিছু রান করা সম্ভব। উইকেট যদি আগের ম্যাচের মতই আচরণ করে, আগে ব্যাটিং করলে তাহলে বেশ বড় সংগ্রহই গড়া সম্ভব আমাদের।’

ট্যাগ: ফ্লোরিডালিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, বাসে আগুন

পরবর্তী

রোববার থেকে দাবি বাস্তবায়ন না হলে শিক্ষার্থীদের নিয়ে রাস্তায় নামবেন ইলিয়াস কাঞ্চন

পরবর্তী

রোববার থেকে দাবি বাস্তবায়ন না হলে শিক্ষার্থীদের নিয়ে রাস্তায় নামবেন ইলিয়াস কাঞ্চন

কৃত্রিম দ্বীপে দাঁড়িয়ে বুর্জ আল আরব

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT