চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

সাকিবের সামনে তিন রেকর্ডের হাতছানি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে তিনটি রেকর্ডের সামনে সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে ৪ উইকেট পেলে প্রথম বাংলাদেশী হিসেবে তিন ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারি হবেন এ বাঁহাতি স্পিনার। একই সঙ্গে দশ হাজার রান ও ৫০০ উইকেট শিকারের এলিট ক্লাবে নাম লেখাবেন।

আর তিন উইকেট পেলে এক ভেন্যুতে সর্বাধিক উইকেট শিকারে শ্রীলঙ্কার কিংবদন্তি অফস্পিনার মুত্তিয়া মুরালিধরনকে টপকে যাবেন।

সাকিব তিন ফরম্যাটে ১০ হাজার রান পূর্ণ করেছেন আগেই। এবার অপেক্ষা ৫০০ উইকেটের। যেখান থেকে মাত্র চার উইকেট দূরে।

Banglabid

এমন কীর্তি গড়তে পেরেছেন মাত্র দুজন। তাদের একজন পাকিস্তানের শহীদ আফ্রিদি ও সাউথ আফ্রিকার জ্যাক ক্যালিস। দুজনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন।

আফ্রিদি ৫২৩ ম্যাচ খেলে ১১,১৮৫ রানের পাশাপাশি নিয়েছেন ৫৪০ উইকেট। ক্যালিস ৫১৯ ম্যাচে ২৫, ৫৫৩ রানের পাশাপাশি উইকেট ৫৭৭টি। আর সাকিব ২৯৬ ম্যাচে করেছেন ১০,০৬০ রান, উইকেট ৪৯৬টি।

এক ভেন্যুতে সর্বাধিক ১৮৮ উইকেটের মালিক মুরালিধরনকে টপকাতে সাকিবের দরকার মাত্র তিনটি উইকেট। মুরালির রেকর্ডটি সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে।

Reneta

শের-ই-বাংলা স্টেডিয়ামে ১২ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে টেস্ট, ওয়ানডে, টি-টুয়েন্টি মিলে সাকিবের শিকার ১৮৬ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আগস্ট ১১, ২০২৬

বাংলাদেশ জানে টেস্টে নেমে কী করতে হবে, বলছেন অজি তারকা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

শিক্ষার্থীরা বিনামূল্যে সপ্তাহে একদিন জুলাই জাদুঘর পরিদর্শন করতে পারবে

আগস্ট ১১, ২০২৬

ইনফান্তিনোকে সমর্থন জানিয়ে সবাইকে হুঁশিয়ারি ট্রাম্পের

আগস্ট ১১, ২০২৬

অপারেশনের সময় তরুণীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT