চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের কাছে পরামর্শ চাইবেন সানজামুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ণ ১৫, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

হঠাৎ করেই বাংলাদেশের ওয়ানডে দলে ডাক পেয়েছেন সানজামুল ইসলাম। শ্রীলঙ্কার মাটিতে সাকিব আল হাসানের সঙ্গে জুটি বেধে বোলিং করার জন্য মুখিয়ে আছেন এই বাঁহাতি স্পিনার। ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক পারফর্মার তিনি। বিপিএলে ঢাকা ডায়নামাইটসের ডেরায় প্রথমবার সাকিবের সঙ্গে বোলিং করার অভিজ্ঞতা হয়েছে। স্পিনে অভিজ্ঞ সাকিবের কাছ থেকে সহসাই মিলেছে পরামর্শ, নির্দেশনা। সেটাই আবারো চাই সানজামুলের।

সাকিবের সঙ্গে একই ড্রেসিংরুম শেয়ার করবেন। এবার আন্তর্জাতিক অঙ্গনের ম্যাচের জন্য। সুযোগ হলে সাকিবের কাছে আগের মতোই পরামর্শও চাইবেন সানজামুল, ‘বিপিএলে যখন খেললাম সাকিব ভাইয়ের কাছ থেকে অনেক পরামর্শ পেয়েছি। অনেক সহায়তা করেন তিনি। কীভাবে বল করবো, কোন লেন্থে করবো এসব। তাতে সাফল্যও পেয়েছি। আন্তর্জাতিক ম্যাচেও তার কাছে পরামর্শ চাইবো।’

বিসিবির ফোন কল পাওয়ার পর থেকেই আনন্দে আত্মহারা সানজামুল। সুখবরটি পান সোমবার। পরে আত্মীয়-বন্ধুদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। রাজশাহীতে ছিলেন। মঙ্গলবার ঢাকা পৌঁছে বুধবার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করেছেন। ইমার্জিং কাপের অনুশীলনে থাকা নাসির হোসেন, শফিউল ইসলামরা হাত মিলিয়ে অভিনন্দন জানালেন সানজামুলকে। কিছুক্ষণ আড্ডাও জমলো তাদের মাঝে।

পরে সংবাদমাধ্যমকে জাতীয় দলে সুযোগের অনুভূতি জানালেন সানজামুল, ‘এটা একটা গ্রেট ফিলিং। সবার একটা স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। জায়গাটা ধরে রাখা চ্যালেঞ্জিং। এখনকার ক্রিকেটে প্রতিযোগিতা অনেক। লক্ষ্য থাকবে আমি যখন সুযোগ পাব, জায়গাটা ধরে রাখার। যখন জানলাম আমি সুযোগ পেয়েছি তখনই খুশিতে আত্মহারা হয়ে যাই। পরিবারের সদস্য-বন্ধুরা আমাকে কল করে অভিনন্দন জানাচ্ছিল, তখন খুব আনন্দ লাগছিল।’

ঢাকা প্রিমিয়ার লিগের গত আসরে ১৬ ম্যাচে ১৬ উইকেট নেন সানজামুল। বিপিএলে ৯ ইনিংসে ২০ ওভার বল করে ৫.৮৫ ইকোনমিতে ১১৭ রান দিয়ে তুলে নেন ৬ উইকেট। সদ্য সমাপ্ত প্রথম শ্রেণির মৌসুমে ১০ ম্যাচে ৩৩ উইকেট শিকার তার। বিসিএলে উত্তরাঞ্চলের এই স্পিনার এক ইনিংসে ৮৫ রানে তুলে নেন ৯ উইকেট। ঘরোয়া ক্রিকেটের তিন ফরম্যাটেই পরীক্ষিত হয়ে জায়গা পেলেন জাতীয় দলে।

সানজামুল মনে করছেন বিসিএলের এক ইনিংসে ৯ উইকেট নেয়াই বড় ভূমিকা রেখেছে তাকে দলে রাখার ব্যাপারে, ‘বিপিএলে মোটামুটি ভালো বোলিং করলাম। ওখান থেকে যখন বিসিএলে আসলাম একটা ইনিংসে ৯ উইকেট পেলাম। একটা-দুইটা করে যখন তিনটা উইকেট পেলাম তখন মনে হচ্ছিলো পাঁচ উইকেট পেতে হবে। ৯ উইকেট পেয়ে যাবো ভাবিনি। জাতীয় দলে আসার পেছনে এই পারফরম্যান্স খুব কাজে লেগেছে। চেষ্টা থাকবে ঘরোয়া ক্রিকেটে যেমন পারফরম্যান্স করছি, আন্তর্জাতিক ক্রিকেটেও তেমন করার।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডেসানজামুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT