ক্রিকেট

সিরিজ জয়ের ‘ক্ষুধা’ বাংলাদেশের

বাংলাদেশ ক্রিকেটার সাক্ষাৎকার দিচ্ছেন, মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের একজন ক্রিকেটার সাক্ষাৎকার দিচ্ছেন, মাঠে প্রস্তুত ও মনোযোগী।. Channel i News – চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে এক জয় বাংলাদেশের। প্রথমটি হারের পর দ্বিতীয়টিতে জয় পেলেও শেষ ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া করেছে টিম টাইগার্স। টি-টুয়েন্টির স্মৃতি ভুলে টাইগারদের চোখ এখন ওয়ানডে সিরিজে। জয়ের ক্ষুধা নিয়ে মাঠে নামবে লাল-সবুজের দলটি। এমন জানালেন ব্যাটার তাওহীদ হৃদয়।

বিসিবির প্রকাশিত ভিডিওতে হৃদয় বলেছেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ খেলে যেতে চাই। অবশ্যই আমরা সিরিজ জয়ের জন্য খেলব। সবার মধ্যে সেই ক্ষুধাটাও আছে। মনে করি সিরিজটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং। কারণ আগের একটা সিরিজ হেরেছি। আমাদের সেরাটা দিয়ে খেলতে পারলে ভালো কিছুই হবে।’

‘এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে এবং ভালো আছে। প্রতিটা প্লেয়ার টাচে আছে। সবাই আমরা টি-টুয়েন্টি থেকে এসেছি। ওয়ানডের আগে যেহেতু আমাদের হাতে দুই-তিনদিন সময় রয়েছে, আশা করছি মানিয়ে নেয়া যাবে। যেটা চলে গেছে সেটা বলে লাভ নেই। সেখানে যেসব ভুলগুলো করেছি সেগুলো যত কম করবো তত ভালো ইমপ্যাক্ট ফেলবে দলে।’

শ্রীলঙ্কার বিপক্ষে অতীত অভিজ্ঞতা নিয়ে ২৩ বর্ষী হৃদয়ের বলেছেন, ‘এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ভালো ইনিংস ছিল। আগে যেটা বললাম, ওটা আমার কাছে অতীত, যেটা নিয়ে ভাবতে চাই না। হয়তোবা ওখান থেকে একটু আত্মবিশ্বাস পাব। কিন্তু দিন শেষে নির্দিষ্ট দিনে ভালো করতে হবে।’

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। একদিন বিরতি দিয়ে ১৫ মার্চ হবে দ্বিতীয়টি। ১৮ মার্চ মাঠে গড়াবে তৃতীয় ও শেষ ওয়ানডে। এরপর রয়েছে দুটি টেস্ট।

বিষয়:চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম বাংলাদেশ বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে বিসিবি শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…