চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবকে নিয়ে যা বললেন আকরাম-মিনহাজুল-হাবিবুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫১ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ভারত সফরের আগমুহূর্তে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার খবরে ধাক্কা খেয়েছে বাংলাদেশের ক্রিকেট। বড় ধাক্কা খেয়েছেন নির্বাচকরা। অন্তত একবছর সাকিবকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হবে তাদের। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বললেন, ‘অবশ্যই খারাপ লাগছে। কারণ আগামী একবছর আমরা দেশ সেরা একজন ক্রিকেটার পাবো না। খুবই খারাপ লাগছে।’

আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমন বললেন, ‘আমি নিশ্চিত সাকিব একবছর পরে আরও দুর্দান্তভাবে ফিরে আসবে।’

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানও আশা করছেন দৃঢ় মানসিকতার সাকিব ফিরে আসবেন মাঠে।

‘আমার আসলেই খারাপ লাগছে। বহুদিন পর আমরা ভারতে একটি সিরিজ আয়োজন করলাম সেখানে সাকিব নেই। বিশ্বকাপে ও দারুণ পারফর্ম করেছিল। ওর জন্য খারাপ লাগছে, বাংলাদেশ ক্রিকেটের জন্য খারাপ লাগছে। আমি চাই যেন এ ধরনের ভুল যেন কেউ করতে না পারে। আমার আশা ওর যে মানসিক দৃঢ়তা তাড়াতাড়িই ফিরে আসবে।’

সাবেক ক্রিকেটারদের প্রতিক্রিয়ার আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা অবশ্যই শকড, এর চাইতে বেশি শকিং কিছু হতে পারে না। আমি বহুবার বলেছি দুইজন খেলোয়াড়ের বিকল্প নেই, একজন অধিনায়ক মাশরাফী ও আরেকজন খেলোয়াড় সাকিব আল হাসান। অন্যসব বিকল্প পেলেও সাকিবের মতো খেলোয়াড় আমরা কখনোই পাবো কিনা জানি না। সে বিশ্বমানের একজন ক্রিকেটার। তার খেলতে না পারাটাই খুব শকিং আমাদের জন্য।’

‘সামনে আমাদের ভারত সফর, খুব গুরুত্বপূর্ণ সিরিজ। প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছি ভারতে ও টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরু ওখানেই। তাকে ঘিরেই আমাদের সব পরিকল্পনা। তাকে অধিনায়ক করাও হয়েছে কেবল এজন্যই।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিআকরামবিসিবিমিনহাজুললিড স্পোর্টসসাকিবহাবিবুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্রিকেটে ফিরতে সবার সমর্থন চান সাকিব

পরবর্তী

কিছু বিনিদ্র রাত কাটবে মাশরাফীর

পরবর্তী

কিছু বিনিদ্র রাত কাটবে মাশরাফীর

কী ছিল সাকিব-জুয়াড়ির হোয়াটসঅ্যাপ আলাপে

সর্বশেষ

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT