মিশরে রুশ যাত্রীবাহী প্লেন বিধ্বস্তের এক সপ্তাহ না পেরোতেই আবারো সাউথ সুদানে আরেকটি রুশ কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৪০ আরোহী নিহত হয়েছে।
উড়োজাহাজটিতে ৫ জন রাশান ক্রু ছিলো বলে জানা গেছে। তবে মোট কতোজন আরোহী উড়োজাহাজে ছিলো তা এখন পর্যন্ত জানা যায়নি।
কার্গো উড়োজাহাজটি পালোক নামের শহরে যাবার পথে সুদান বিমানবন্দরের ৮শ’ মাইলের মধ্যে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার সময় বিমানটি নীল নদের অনেক কাছে চলে গিয়েছিলো বলে জানা গেছে।






