চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইমন্ডসের প্রয়াণে কাঁদছে শোকার্ত ক্রিকেট দুনিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ১৫, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার ক্রিকেটে বইছে বেদনার সূর! দু’মাস আগে ২৪ ঘণ্টার ব্যবধানে রডনি মার্শের পর কিংবদন্তি শেন ওয়ার্নকে হারিয়েছিল তারা। সেই চিরপ্রস্থানের শোক কাটিয়ে ওঠার আগেই আরেকটি মর্মান্তিক মৃত্যু। সড়ক দুর্ঘটনায় থেমে গেছে অজিদের সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডসের জীবন। তার মর্মান্তিক বিদায়ে শোকাহত সতীর্থ থেকে দেশ-বিদেশের ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্বরা।

সাইমন্ডসের আকস্মিক মৃত্যু বিশ্বাসই করতে পারছেন না অজিদের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক রিকি পন্টিং, উইকেটরক্ষক-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট, পেসার জেসন গিলেস্পি। ২০০৩ বিশ্বকাপের সতীর্থের চলে যাওয়া নিয়ে বেদনাহত তারা। ‘মাঙ্কি গেট’ কেলেঙ্কারিতে অন্যতম শত্রু বনে যাওয়া হরভজন সিংও জানিয়েছেন সমবেদনা।

ভালোবেসে সাইমন্ডসকে ‘রয়’ ডাকত অজিরা। বন্ধু রয়ের আকস্মিক প্রয়াণ হৃদয় ভেঙে দিচ্ছে দেশটির সাবেক উইকেটরক্ষক-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টের। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘সবচেয়ে অনুগত, মজাদার, প্রেমময় বন্ধুর কথা ভাবুন যে আপনার জন্য কিছু করবে। ওটা রয়।’

সাবেক অধিনায়ক রিকি পন্টিং স্মৃতিচারণ করে লিখেছেন, ‘রয় যদি আপনার হাত ধরে কিছু বলত, তার অর্থ সেটা করে দেখাবে। তিনি এমনই একজন ছিলেন এবং সে কারণেই সবসময় তাকে দলে চাইতাম। একজন অসাধারণ খেলোয়াড় এবং তার চেয়েও ভালো মানুষ। বিশ্বাস করতে পারছি না সে চলে গেছে। ভাবনা এই সময়ে তার পরিবার নিয়ে।’

সাবেক সতীর্থ জেসন গিলেস্পি লিখেছেন, ‘ঘুম থেকে জাগার পর ভয়াবহ খবর। একেবারে বিধ্বস্ত। আমরা সবাই তোমাকে মিস করব বন্ধু।’

আরেক নায়ককে হারানোর বেদনায় পুড়ছেন সাবেক বাঁহাতি ব্যাটার, ফিনিশার মাইকেল বেভান, ‘হৃদয়বিদারক। আরেক নায়ককে হারাল অজি ক্রিকেট।’

Reneta

সাইমন্ডসের চলে যাওয়ার খবর বিশ্বাস হচ্ছে না অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলের, ‘ঘুম থেকে জেগে এমন খবর বিশ্বাস করতে পারছি না। তার পরিবার, সতীর্থ এবং ক্রিকেট সম্প্রদায়ের সবার কথা স্মরণে রাখছি। আমরা আমাদের আরেকজন নায়ককে হারালাম।’

সাবেক ব্যাটার ও বর্তমানে কোচ টম মুডি এমন খবরে বিবশ হয়ে গেছেন, ‘অসাড়, শান্তিতে বিশ্রাম নাও আমার বন্ধু।’ ইংলিশ কিংবদন্তি মাইকেল ভনের কাছে সাইমন্ডসের চলে যাবার খবর মিথ্যা বলে মনে হচ্ছে। এমন খবর শুনে হতবাক শ্রীলঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজ।

ভারতের সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ যেমন প্রিয় বন্ধুর মৃত্যুর খবরটা মানতে পারছেন না, ‘ভারতে ঘুম থেকে উঠেই একটা বাজে সংবাদ শুনলাম। শান্তিতে ঘুমাও, আমার প্রিয় বন্ধু। খুবই দুঃখজনক একটা সংবাদ।’

প্রয়াত অজি তারকার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতীয় আরেক কিংবদন্তি অনিল কুম্বলে, ‘অ্যান্ড্রু সাইমন্ডসের চলে যাওয়ার খবরটি দুঃখজনক। তার পরিবার, বন্ধু ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা।’

‘লিটল মাস্টার’খ্যাত কিংবদন্তি শচীন টেন্ডুলকারও অ্যান্ড্রুর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ‘অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যু আমাদের সকলের জন্য মর্মান্তিক সংবাদ। তিনি শুধু উজ্জ্বল অলরাউন্ডারই ছিলেন না, মাঠেও ছিলেন সম্মুখযোদ্ধা। মুম্বাই ইন্ডিয়ান্সে একসাথে কাটানো সময়ের স্মৃতিতে থাকবে। তার আত্মা শান্তিতে থাকুক, তার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাই।’

পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার লিখেছেন, ‘গাড়ি দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যুর খবর শুনে স্তম্ভিত হয়ে গিয়েছি। মাঠের ভেতরে ও বাইরে আমাদের সম্পর্ক দুর্দান্ত ছিল। ওর পরিবারের জন্য প্রার্থনা।’

সাইমন্ডসের প্রস্থানে তার ‘মাঠের শত্রু’খ্যাত ভারতের স্পিনার হরভজন সিং শোকার্ত। ‘মাঙ্কি গেট’ বিতর্ক ছাপিয়ে অজি তারকার প্রস্থানে সমবেদনা জানিয়ে লিখেছেন, ‘অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যুতে আমি হতভম্ভ। খুব তাড়াতাড়ি চলে গেল। তার পরিবার এবং বন্ধুদের সমবেদনা জানাই। আত্মার শান্তি কামনা করি।’

অস্ট্রেলিয়ার নারী দলের সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার লিসা স্টলেকারের কাছে পৃথিবীতে ঘটে চলা এমন ঘটনা বিশ্বাসই হচ্ছে না। অজি নারী ক্রিকেটার অ্যাশলে গার্ডনারের হৃদয় ভেঙে যাচ্ছে। অজি দলের পেসার মেগান স্কট লিখেছেন, ‘ভাবছিলাম ২০২২ সাল ভালো যাবে, কিন্তু আরেকজনকে দ্রুত হারালাম। ছোটবেলায় ক্রিকেট দেখার অন্যতম কারণ ছিলেন রয়।’

উত্তর-পূর্ব অস্ট্রেলিয়ার টাউনসভিলের কাছে রোববার সড়ক দুর্ঘটনার শিকার হন সাইমন্ডস। ৪৬ বছর বয়সে মারা গেলেন। তিনি অস্ট্রেলিয়ার হয়ে ২৬ টেস্ট, ১৯৮ ওয়ানডে এবং ১৪টি টি-টুয়েন্টি খেলেছেন। দুটি বিশ্বকাপজয়ী দলের অংশ ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআইপিএলগিলক্রিস্টপন্টিংলিড স্পোর্টসশচীনসাইমন্ডসহরভজন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবল নিয়ে বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি আর ভালোবাসার গল্প

জুলাই ১৪, ২০২৬

গতির পক্ষে, শৃঙ্খলার বন্ধনে স্লোগানে বিশেষ ফুটবলে স্বাক্ষর

জুলাই ১৪, ২০২৬

শুধু ব্যয় বাড়ালেই হবে না, ন্যাটোর দরকার কার্যকর প্রতিরক্ষা বাজার

জুলাই ১৪, ২০২৬

দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

জুলাই ১৪, ২০২৬

প্রশ্নপত্রে ভুল থাকায় পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT