গাইবান্ধা

সাঁওতালদের পুনর্বাসনে সরকারের পদক্ষেপ জানাতে হাইকোর্টের নির্দেশ

সাঁওতালদের পুনর্বাসনে সরকারের পদক্ষেপ জানাতে হাইকোর্টের নির্দেশ

গাইবান্ধার উচ্ছেদ করা সাঁওতালদের পুনর্বাসনে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা ৩০ দিনের মধ্যে জানাতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রনোদিত হয়ে রুলসহ এই নির্দেশ দেন।

আদালত বলেছেন, সারা বিশ্ব দেখেছে, পুলিশ সাঁওতালদের বাড়ি ঘরে আগুন দিয়েছে। আইন না মেনে এবং লোকসানি প্রতিষ্ঠান হয়েও চাষের কথা বলে তাদের উচ্ছেদ করায় অসন্তোষ প্রকাশ করেন হাইকোর্ট বেঞ্চ।

বিস্তারিত দেখুন ‍ভিডিও রিপোর্টে:

https://youtu.be/EGFTuMiyhE8

বিষয়:সাঁওতাল সাঁওতাল উচ্ছেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…