চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাঁওতালদের পুনর্বাসনে সরকারের পদক্ষেপ জানতে চান হাইকোর্ট

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১২:১৬ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৭
আদালত, বাংলাদেশ
A A

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উচ্ছেদ হওয়া ভূমিহীন সাঁওতালদের পুনর্বাসনে সরকার কী পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। আগামী ৩০ দিনের মধ্যে জেলা প্রশাসক ও গোবিন্দগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রনোদিত হয়ে রুলসহ এই নির্দেশ দেন।

একই সঙ্গে উচ্ছেদ হওয়া সাঁওতালদের পুনর্বাসনে ব্যবস্থা গ্রহণে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে ভূমি সচিব, সমাজকল্যাণ সচিব, জেলা প্রশাসক-গাইবান্ধা, উপজেলা নির্বাহী কর্মকর্তা-গোবিন্দগঞ্জসহ সংশ্লিষ্টদের এর জবাব দিতে বলা হয়েছে।

Banglabid

গত ৬ নভেম্বর রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ঘটনায় তিনজন সাঁওতাল নিহত হন। উভয় পক্ষে আহত হন অর্ধশতাধিক ব্যক্তি। পুড়িয়ে দেয়া হয় সাঁওতালদের শতাধিক ঘর-বাড়ি।

ওই অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে ২ পুলিশ ও ১ ডিবি সদস্যের সক্রিয় অংশগ্রহণের প্রমাণ পেয়ে তদন্ত প্রতিবেদন দিয়েছেন হাইকোর্টের নির্দেশে গঠিত গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাঁওতাল উচ্ছেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT