চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সলশেয়ারের মধুচন্দ্রিমায় ধাক্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৬ অপরাহ্ণ ১৭, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

তত্ত্বাবধায়ক কোচের দায়িত্বে তিন মাসের বেশি পার হয়ে গেছে ওলে গানার সলশেয়ারের। সময়টাতে ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্তদের মনে আশার আলো জাগিয়েছেন নরওয়ের এ কোচ। ফিরিয়ে এনেছেন সাবেক গুরু স্যার অ্যালেক্স ফার্গুসনের আমলের সুখস্মৃতি। চ্যাম্পিয়ন্স লিগে লড়াই করে কোয়ার্টার ফাইনালের টিকিট পায় রেড ডেভিলরা, পেছনে সলশেয়ারের অবদানটা চোখে পড়ার মতো। তাতে দাবিটা ক্রমেই জোরাল হচ্ছিল, ঘরের ছেলেকে স্থায়ীভাবে কোচের চাকরিটা দিয়ে দেয়া হোক!

তবে দিন পাল্টায়। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদে বসে মধুচন্দ্রিমা পার করা সলশেয়ারকে বাস্তবতার উল্টো পিঠও দেখিয়ে দিয়েছে উলভস। শনিবার এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে রেড ডেভিলদের ভুলতে চলা হারের স্বাদ দিয়ে বিদায় করেছে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে সাতে থাকা দলটি।

হারের স্বাদ খুব একটা অপরিচিত থাকার কথাও নয় ম্যানইউর। সলশেয়ার দায়িত্ব নেয়ার আগে বরং জয়টাই ছিল দুষ্প্রাপ্য। তাই এক হারে খুব একটা হৈচৈ হওয়ার কথাও না। কিন্তু কথা হচ্ছে, কারণ ম্যাচটা হয়েছে উলভসের বিপক্ষে এবং এফএ কাপের কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে যাওয়ায়।

ম্যাচে ম্যানইউর খেলার ধরণ ছিল প্রশ্নবিদ্ধ। শেষ কয়টা ম্যাচ যে আত্মবিশ্বাস নিয়ে খেলেছে রেড ডেভিলরা, শনিবার রাতে তার অভাব পরিষ্কার চোখে পড়েছে। চোটাক্রান্ত রোমেলু লুকাকু, অ্যালেক্সিস সানচেজদের দলে রাখেননি সলশেয়ার। যারা ছিলেন সেই জেসে লিনগার্ড, অ্যান্টনি মার্শাল, মার্কাস রাশফোর্ডদের খুঁজেই পাওয়া যায়নি ম্যাচে। কোচ থেকে খেলোয়াড়, সবাইকে মনে হয়েছে ভীষণ ক্লান্ত!

আন্তর্জাতিক ম্যাচ বিরতির কারণে ক্লান্ত দলকে দুই সপ্তাহ বিশ্রাম দেয়ার সুযোগ পাচ্ছেন সলশেয়ার। তারপরেই শুরু হবে আসল পরীক্ষা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ম্যাচ আছে। লিগে একাধিক বড় ম্যাচ। সেই ম্যাচগুলোতেই প্রমাণ হবে, স্থায়ীভাবে কোচের পদে বসার মত স্নায়ু এখনো সতেজ আছে কিনা সলশেয়ারের। ম্যানইউর হারানো গৌরব ফিরিয়ে দেয়ার ফর্মুলাও এ সময়টাতে আবিষ্কার করতে হবে সলশেয়ারকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওলে গানার সলশেয়ারম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুলহ্যামের মূল দলে নয়, বাংলাদেশি ফারহানের নতুন ঠিকানা কোথায়

আগস্ট ৮, ২০২৬

তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রিভা গঙ্গোপাধ্যায়

আগস্ট ৮, ২০২৬

ড্যাবের চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

কাকে লক্ষ্য করে সৌদি-পাকিস্তান-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি?

আগস্ট ৮, ২০২৬

বাসের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে প্রাণ গেল ২ জনের

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT