চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সর্ষে ফুল’ দেখছে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

কিসের তাড়া ছিলো কে জানে? তাড়া না থাকলে কেনইবা নিজেরা আত্মঘাতী হবার সিদ্ধান্ত নেবেন ভারতীয় ব্যাটসম্যানরা? খেলাটা টেস্ট অথচ ব্যাটসম্যানদের যেন রান নেওয়ার অসংখ্য তাড়া। এই তাড়ায় তাড়াতাড়ি করতে গিয়ে রানআউট হয়ে সাজঘরে ফিরেছেন ভারতের তিন ব্যাটসম্যান। বোলারদের ছাপিয়ে ফিল্ডারদের ববদান্যতায় পাওয়া ৯৪ রানের লিডটাকে ১৯৭তে নিয়ে গেছে অস্ট্রেলিয়া।

অবশ্য অজি পেসারদের অবদানকেও খাটো করে দেখার সুযোগ নেই। তারা ক্রিজে আগুন ঝরিয়েছেন বলেই তো রানের জন্য হাঁসফাঁস করে মরেছেন ভারতীয় ব্যাটসম্যানরা। বিশেষ করে প্যাট কামিন্স, একাই নিয়েছেন ৪ উইকেট। তাতে ২ উইকেটে ৯৬ রানে দিন শুরু করে সিডনি টেস্টে ২৪৪ রানে থেমে গেছে সফরকারীদের প্রথম ইনিংস।

সিডনি টেস্টের তৃতীয় দিনের শুরুতে প্রথম ব্রেকথ্রু এনে দিয়েছিলেন কামিন্সই। প্রথম সেশনের অর্ধেকটা যাওয়ার আগেই ২২ রান করা ভারতীয় অধিনায়ক আজিঙ্কা রাহানেকে বোল্ড করেন অজি পেসার। এরপরের উইকেটটাই রানআউট, ৪ রানে জস হ্যাজেলউডের সরাসরি থ্রোয়ের শিকার হনুমা বিহারি।

Banglabid

চেতেশ্বর পূজারাকে যোগ্য সঙ্গ দিয়ে ভালোই রান করছিলেন রিশভ পান্ট। ছন্দ পতন ঘটে কামিন্সের এক বল কনুইয়ে আঘাত হানার পর। কনুই ফুলে যাওয়া উইকেটরক্ষক ব্যাটসম্যান বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি, ৬৭ বলে ৩৬ করে হ্যাজেলউডের বলে ডেভিড ওয়ার্নারকে ক্যাচ দিয়েছেন। কনুই এতটাই ফুলে গেছে পান্টের যে চতুর্থ দিনে তার মাঠে না নামার সম্ভাবনাই বেশি। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে উইকেটের পেছনে ঋদ্ধিমান সাহার দাঁড়ানো অন্তত সেটাই ইঙ্গিত করে।

আঘাত পেয়েছেন রবীন্দ্র জাদেজাও। মিচেল স্টার্কের বল তার বাম হাতের বুড়ো আঙুলে আঘাত হেনেছে। সেই আঘাত নিয়েই করেছেন অপরাজিত ২৮ রান। দ্বিতীয় ইনিংসে বল করা হবে না তারও।

আঘাত নিয়েই লড়াইয়ে কাউকে সঙ্গী হিসেবে পাননি জাদেজা। পান্ট ফিরে যাওয়ার পরের ওভারেই ১৭৬ বলে ৫০ করা পূজারাকে উইকেটের পেছনে টিম পেইনের ক্যাচ বানান চেতেশ্বর পূজারা। এরপর যিনি ব্যাট করতে পারতেন সেই রবিচন্দ্রন অশ্বিনও আউট হয়েছেন রানআউট হয়ে। পরে জসপ্রিত বুমরাও সাজঘরে একইভাবে।

Reneta

৯৪ রানের লিডে ব্যাট করতে নেমে ৩৫ রানেই দুই ওপেনারকে হারায় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ফিফটি পাওয়া অভিষিক্ত ওপেনার উইল পিউকোভস্কি ১০ রানে সিরাজের বলে ক্যাচ দিয়েছেন বদলি উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাকে। আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার ১৩ রানে এলবিডব্লিউয়ের শিকার অশ্বিনের।

দ্রুত দুই ওপেনার হারানোর পর ভারতীয়দের আর উল্লাস করতে দেননি মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথ। দুজনের ৬৮ রানের জুটিতে অজিরা তৃতীয় দিন শেষ করেছে ১০৩ রান তুলে। লাবুশেন ৪৭ ও স্মিথ ২৯ রানে শুরু করবেন চতুর্থ দিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসিডনি টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপিকে চ্যালেঞ্জ, ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ

আগস্ট ৯, ২০২৬

ইনফান্তিনোকে দুর্বল করতে ‘সমন্বিত প্রচেষ্টা’— কেন এমন দাবি ফিফার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

সকালে ঘুম থেকে উঠে এই ৭টি কাজ বদলে দিতে পারে আপনার পুরো দিন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোমে আটকে থাকা বিমানের ফ্লাইট ঢাকায় পৌঁছেছে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বৃষ্টি শুরু হলে যে দোয়া পড়তেন রাসুল (সা.)

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT